Monday, May 11, 2026

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

Date:

Share post:

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)! যার জেরে প্রাণ হারিয়েছেন দুই যাত্রী। আহত আরও ১১ জন। কানপুরের বিলহৌর এলাকার আরাউল টোল প্লাজার কাছে সোমবার ভোর সাড়ে ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, হঠাৎ করেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ধাক্কার মাত্রা এতটাই জোরালো ছিল যে ট্রাকটি উল্টে যায় এবং বাসটির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়ে যান।

খবর পেয়ে পুলিশ, উত্তর প্রদেশ এক্সপ্রেসওয়েজ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির উদ্ধারকারী দলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের বের করে চিকিৎসার জন্য নিকটস্থ কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত তিন যাত্রী—নীরজ, বাবলু ও রিতেশ, সকলেই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁদের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসার জন্য লালা লাজপত রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিলহৌরের সহকারী পুলিশ কমিশনার মনজয় সিং এদিনের ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, তিনজনের মধ্যে নীরজ (৩০) এবং বাবলু (৩২) চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত। আরও পড়ুন: দু’মাসে শেষ করতে হবে তদন্ত! মোথাবাড়ি কাণ্ডে NIA-কে সুপ্রিম নির্দেশ

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, চালক গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন। দুর্ঘটনার সময় বাসটি ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতিতে চলছিল। আপাতত এক্সপ্রেসওয়ে থেকে যানবাহনগুলো সরানোর জন্য ক্রেন ও অন্যান্য যন্ত্রপাতি আনা হয়। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Related articles

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...

হারের ব্যবধান ৩২ লক্ষ, নাম বিবেচনাধীন ৩৫ লক্ষ! কল্যাণকে ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন করতে বলল সুপ্রিম কোর্ট

বাংলায় এসআইআরে (SIR) প্রায় ৩৫ লক্ষ ভোটারের আবেদন ট্রাইব্যুনালে ঝুলে থাকায় বাংলা জুড়ে ভোটের ফলে এর প্রভাব যে...