Tuesday, May 12, 2026

ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে মামলা তৃণমূলের 

Date:

Share post:

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় আক্রান্ত তৃণমূল (TMC) কর্মীরা। কোথাও সোজাসুজি জোড়াফুলের কর্মীদের মারধর করা হচ্ছে কোথাও আবার জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঘাসফুলের পার্টি অফিস। ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) অভিযোগ নিয়ে এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার মামলাটির গুরুত্ব বিবেচনা করে প্রধান বিচারপতি সুজয় পাল (Sujay Paul) এবং বিচারপতি পার্থসারথি সেনের (Parthasarathi Sen) ডিভিশন বেঞ্চ দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করেছে। আগামী বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা রয়েছে।

হাইকোর্ট তৃণমূলপন্থী আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় জনস্বার্থ মামলায় উল্লেখ করেন, রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় ২,০০০ তৃণমূল কর্মী – সমর্থক আক্রান্ত হয়েছেন। অন্তত ৩৬৫টি তৃণমূল কার্যালয় ভাঙচুর করা হয়েছে।পুলিশি নিষ্ক্রিয়তার কারণেই এই হিংসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে আদালতের হস্তক্ষেপের পাশাপাশি নিরপেক্ষ সংস্থাকে দিয়ে হিংসার ঘটনার তদন্তের আর্জিও জানানো হয়েছে।

 

Related articles

জুডিশিয়াল কমিশন গঠনের পথে রাজ্য! আরজি কর মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা

রাজ্য রাজনীতি তোলপাড় করা আরজি কর মামলা (RG Kar Medical College and Hospital Case) থেকে সরে দাঁড়াল বিচারপতি...

নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট! সাইবার সেলের হাতে গ্রেফতার গর্গ চট্টোপাধ্যায়

বিধানসভা নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় (Social Media) প্ররোচনামূলক পোস্ট ও ইভিএম (EVM) সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ। মঙ্গলবার,...

বিহারে ব্যাঙ্কের ATM-এ রমরমিয়ে চলছে সেলুন!

বিজেপি শাসিত বিহারের দানাপুরে এক SBI-র এটিএম কিয়স্কে চলছে চুল কাটার ধুম। ইতিমধ্যে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল...

সুর নরম বিসিবির, টিম ইন্ডিয়াকে বাংলাদেশে খেলার আহ্বান তামিমের

বাংলাদেশের পালাবদলের পর থেকেই ভারত বিরোধিতার সুর নরম হয়েছে। পদ্মাপারে রাজনৈতিক পালাবদলের পর বদল ঘটেছে ক্রিকেট প্রশাসনে। এবার...