Tuesday, May 12, 2026

অসম মডেলেই বাংলায় অনুপ্রবেশ আটকানোর পরিকল্পনা, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলায় সরকার গড়েছে পদ্ম দল, রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পদে বসেই রাজ্যের সীমান্ত সুরক্ষা নিয়ে বড় পদক্ষেপের কথা জানিয়েছেন তিনি। এবার কি অনুপ্রবেশ আটকাতে অসম মডেলের (Assam Model)পথে হাঁটবে বাংলা, মঙ্গলবার হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে গুয়াহাটি বিমানবন্দরে তেমনই ইঙ্গিত দিলেন শুভেন্দু।

সোমবার নবান্ন সভাঘরে বৈঠকের পরেই রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী জানান, সীমান্তের সুরক্ষার্থে তৎপর পশ্চিমবঙ্গ সরকার। অনুপ্রবেশ আটকাতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। ৪৫ দিনের মধ্যে বিএসএফ- এর যতটা জমি প্রয়োজন, ততটাই স্থানান্তর হবে। দ্রুত সেই কাজ শেষ করার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। আগে বহুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের মুখে পূর্বের রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ-বিক্ষোভ, অভিযোগ শোনা গিয়েছে সীমান্তে বিএসএফ-কে জমি দেওয়ার প্রসঙ্গ নিয়ে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অনুপ্রবেশ আটকাতে অসমের মুখ্যমন্ত্রীর পথেই হাঁটতে চলেছেন বিজেপি শাসিত বাংলার মুখ্যমন্ত্রী। এদিন গুয়াহাটি বিমানবন্দরে শুভেন্দু জানান, অনুপ্রবেশ রুখতে অসম – ত্রিপুরাতে যেরকম কাজ হয়েছে তেমনটাই বাংলাতে হওয়া উচিত। দেশের এবং রাজ্যের সুরক্ষার জন্য জন্য বাংলাদেশ সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ আটকাতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার অভিজ্ঞতাই হাতিয়ার। তাই অসমের প্রতিবেশী রাজ্যের নীতিতেই বঙ্গে বন্ধ হবে অনুপ্রবেশ। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর থেকেই সেই লক্ষ্যে কাজ শুরু হয়েছে।

 

Related articles

চন্দ্রনাথ হত্যাকাণ্ডের তদন্তে CBI! গঠন ৭ সদস্যের সিট

চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath Murder Case) এবার তদন্তভার নিল সিবিআই (CBI)। পাশাপাশি সিবিআইয়ের ডিআইজি পঙ্কজ কুমার সিংয়ের...

অবসর নিয়ে প্রীতমকে চ্যালেঞ্জ অরিজিতের! তারপর…

ভক্তদের আশাহত করে কয়েক মাস আগেই প্লেব্যাক থেকে অবসর নিয়েছেন 'রং দে তু মোহে গেরুয়া' গায়ক। কেন এমন...

হাওড়ার তৃণমূল নেতার বাড়িতে ‘গোপন সুড়ঙ্গ’! ‘ডন’ শামিমের খোঁজে তল্লাশি

হাওড়ার দাপুটে তৃণমূল নেতা (TMC Leader) শামিম আহমেদ (Shamim Ahmed) ওরফে 'বড়ে'-র বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে চোখ কপালে...

জুডিশিয়াল কমিশন গঠনের পথে রাজ্য! আরজি কর মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা

রাজ্য রাজনীতি তোলপাড় করা আরজি কর মামলা (RG Kar Medical College and Hospital Case) থেকে সরে দাঁড়াল বিচারপতি...