দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

Date:

Share post:

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু ২ টাকা করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল দুগ্ধ উৎপাদনকারী সংস্থা আমুল। বৃহস্পতিবার থেকেই এই নতুন দাম কার্যকর হতে চলেছে। সংস্থার এই ঘোষণায় মধ্যবিত্তের হেঁশেলের বাজেট যে আরও কিছুটা বাড়ল, তা বলাই বাহুল্য।

আমুলের পক্ষ থেকে জানানো হয়েছে, আমুল গোল্ডের ৫০০ মিলি প্যাকেট এখন থেকে ৩৪ টাকার বদলে ৩৫ টাকায় কিনতে হবে। আমুল তাজা (৫০০ মিলি)-র দাম ২৮ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২৯ টাকা। আমুল বাফেলো মিল্কের ৫০০ মিলির প্যাকেটে দাম বাড়ছে ২ টাকা; ৩৭ টাকার বদলে এখন তা হবে ৩৯ টাকা। পিছিয়ে নেই গরুর দুধও, ৫০০ মিলির প্যাকেটে ১ টাকা বেড়ে নতুন দাম হচ্ছে ৩০ টাকা। এ ছাড়াও আমুল শক্তি দুধের ৫০০ মিলির দাম ৩১ টাকা থেকে বেড়ে হচ্ছে ৩২ টাকা। তবে সবথেকে বেশি দাম বাড়ছে এক লিটারের টি-স্পেশাল প্যাকেটে, যা ৬৩ টাকা থেকে বেড়ে সরাসরি ৬৬ টাকা হচ্ছে।

হঠাৎ কেন এই দাম বৃদ্ধি? সংস্থার সাফাই, পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে বিশ্বব্যাপী তৈরি হওয়া জ্বালানি সংকট এবং গবাদি পশুর খাদ্যের মূল্যবৃদ্ধিই এর প্রধান কারণ। পাশাপাশি দুধের প্যাকেজিং খরচও গত এক বছরে অনেকটা বেড়েছে। তবে আমুল কর্তৃপক্ষের দাবি, এই দাম বৃদ্ধির সুফল সরাসরি পাবেন দুগ্ধ উৎপাদক কৃষকরা। ২০২৫ সালের মে মাস থেকে কৃষকদের থেকে দুধ সংগ্রহের দাম ৩.৭ শতাংশ বাড়ানো হয়েছে। সংস্থার মতে, ক্রেতাদের থেকে নেওয়া বর্ধিত মূল্যের বড় অংশই সরাসরি কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হবে, যাতে তাঁরা দুধের উৎপাদন বাড়াতে উৎসাহিত হন। মাছ-মাংস-সবজির চড়া বাজারের পর এবার সাধারণ মানুষের প্রাত্যহিক পুষ্টির জোগানেও মধ্যবিত্তের নাজেহাল অবস্থা হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন- চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

_

_

_

_

_

_

_

spot_img

Related articles

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...