Monday, May 18, 2026

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

Date:

Share post:

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার কড়া জবাব দিল নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভারত সম্পর্কে সঠিক বোঝাপড়ার অভাব থেকেই এই ধরণের সংশয় তৈরি হয়েছে। ভারত ৫ হাজার বছরেরও বেশি পুরনো এক বৈচিত্র্যময় সভ্যতার দেশ, যেখানে হাজার হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আগে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে রীতিমত প্রশ্ন তুলেছিলেন। তিনি মন্তব্য করেছিলেন, ডাচ সরকারের উদ্বেগ শুধুমাত্র ভারতের সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়েই নয়, বরং সেখানে সংখ্যালঘুদের অধিকারও বিপন্ন হচ্ছে। নেদারল্যান্ডস সরকার নিয়মিতভাবে এই বিষয়গুলি ভারতের সামনে তুলে ধরেছে বলেও তিনি দাবি করেন। কিন্তু প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকের পর সুর নরম করেন জেটেন। নিজের সমাজমাধ্যমের হ্যান্ডেলে তিনি লেখেন, ভারত ও নেদারল্যান্ডস— দুটি দেশই গণতন্ত্র, সুশাসন এবং নিয়ম ও ন্যায়ভিত্তিক বিশ্বব্যবস্থাকে অত্যন্ত গুরুত্ব দেয়।

জেটেনের এই দ্বিমুখী অবস্থানের পরই ভারতের বিদেশ মন্ত্রকের সচিব (পশ্চিম) সিবি জর্জ একটি সাংবাদিক বৈঠকে ডাচ প্রধানমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ১৪০ কোটির এই দেশে হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ— এই চারটি প্রধান ধর্মের জন্ম হয়েছে। আড়াই হাজার বছরেরও বেশি সময় ধরে ইহুদি সম্প্রদায় এখানে কোনওরকম অত্যাচার ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণভাবে বসবাস করছে, যা বিশ্বের খুব কম দেশেই দেখা যায়। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, যিশু খ্রিস্টের পুনরুত্থানের পরেই ভারতে খ্রিস্টধর্মের আগমন ঘটেছিল এবং নবী হজরত মুহাম্মদের সময়েই ভারতে ইসলাম ধর্ম বিকশিত ও সমৃদ্ধ হয়েছিল। ফলে ভারতকে বৈচিত্র্য ও সহনশীলতা নিয়ে নতুন করে শেখানোর কিছু নেই।

প্রসঙ্গত, দ্য হেগে ভারতীয় প্রতিনিধিদলের সাংবাদিক বৈঠক চলাকালীন এক ডাচ সাংবাদিক প্রশ্ন তোলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে কেন কোনও যৌথ সাংবাদিক সম্মেলন হল না? সেই সঙ্গে ভারতে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের অধিকার এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে ওই সাংবাদিক প্রশ্ন তোলায় ভারত ও ডাচ সংবাদমাধ্যমের মধ্যে বিতর্ক আরও তীব্র আকার ধারণ করে। ভারতের পক্ষ থেকে অবশ্য অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি বিশ্বমঞ্চে তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন – কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...