Wednesday, May 20, 2026

আইন বিভাগে একাধিক নতুন পদে নিয়োগ

Date:

Share post:

রাজ্য সরকার অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, গভর্নমেন্ট প্লিডার, পাবলিক প্রসিকিউটর, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল এবং অ্যাডভোকেট অন রেকর্ড পদে নতুন আইনবিদদের নিয়োগ করেছে। রাজ্যের আইন দফতরের তরফে জারি হওয়া পৃথক বিজ্ঞপ্তিতে রাজদীপ মজুমদারকে কলকাতা হাইকোর্টের নতুন অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে দিব্যেন্দ্র নারায়ণ রায়কে গভর্নমেন্ট প্লিডার এবং নীলাঞ্জন ভট্টাচার্যকে সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে পৃথক নির্দেশিকায় কল্লোল মণ্ডলকে কলকাতা হাইকোর্টের পাবলিক প্রসিকিউটর এবং ডক্টর নন্দগোপাল খৈতানকে অ্যাডভোকেট অন রেকর্ড (অরিজিনাল সাইড) হিসেবে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। এই সমস্ত নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, সংশ্লিষ্ট পদগুলিতে আগে জারি হওয়া সমস্ত নিয়োগ সংক্রান্ত নির্দেশ বাতিল করে নতুন করে এই নিয়োগ করা হয়েছে। জনস্বার্থে এবং প্রশাসনিক প্রয়োজনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেছে আইন দফতর। আরও পড়ুন: জনগণের সরকার মানুষের প্রত্যাশা পূরণ করবে, শিলিগুড়ির বিজেপি কার্যালয় থেকে বার্তা শুভেন্দুর 

রাজনৈতিক ও প্রশাসনিক মহলের একাংশের মতে, রাজ্যে সরকার পরিবর্তনের পর আইনি পরিকাঠামো ও আদালত সংক্রান্ত প্রতিনিধিত্বে বড়সড় রদবদলের অংশ হিসেবেই এই নিয়োগগুলি করা হল। বিশেষ করে কলকাতা হাইকোর্টে সরকারের পক্ষে গুরুত্বপূর্ণ মামলাগুলি পরিচালনার ক্ষেত্রে এই নতুন আইন আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

Related articles

‘পরকীয়ার গল্প আর না!’ ধারাবাহিক নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পাপিয়া

বাংলা মেগাসিরিয়াল মানেই একাধিক বিয়ে, বিবাহ বহির্ভূত সম্পর্ক বা কূটবুদ্ধি। এই নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীও।...

‘মেলোডি’ মুহূর্ত! রোম সফরে ইটালির প্রধানমন্ত্রীকে চকলেট উপহার মোদির, সেলফি তুললেন মেলোনি

ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi) আর ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) বন্ধুত্বের রসায়ন এখন সোশ্যাল মিডিয়ায়...

ভোট পরবর্তী হিংসা থেকে হকার উচ্ছেদ- প্রতিবাদে বিধানসভার বাইরে ধর্না তৃণমূল বিধায়কদের

ভোট পরবর্তী হিংসা ও হকার উচ্ছেদ, বুলডোজার নীতির প্রতিবাদে বিধানসভার বাইরে বিক্ষোভ তৃণমূল বিধায়কদের। একই সঙ্গে পুরনো মামলায়...

IPL: পন্থ-রাসেলদের রেকর্ড ভাঙলেন, টি২০-তে নয়া নজির কিশোর বৈভবের

আইপিএলে ব্যাট হাতে নামলেই নিত্য নতুন রেকর্ড সৃষ্টি করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। লখনউ দলের...