Wednesday, June 3, 2026

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাটের (Kalighat) বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুই আধিকারিক। তদন্ত সংক্রান্ত একটি সমন পৌঁছে দিতেই তাঁরা গিয়েছিলেন বলে সূত্রের খবর। তবে সেই সময় অভিষেক বাড়িতে না থাকায় তাঁর নিরাপত্তারক্ষীদের হাতে নোটিশ দিয়ে আসেন ইডি কর্তারা। সূত্রের খবর, ১৫ জুন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

একদিকে বিধানসভার সই-জাল মামলায় সিআইডির (CID) নজরেও রয়েছেন অভিষেক। সম্প্রতি তাঁকে ভবানী ভবনে (Bhavani Bhavan) হাজিরা দিতে বলা হয়েছিল। তবে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে তিনি তদন্তকারীদের কাছে আরও কিছু সময় চেয়ে নেন। পাশাপাশি সিআইডির পাঠানো নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের (Kolkata Highcourt) দ্বারস্থ হয়েছেন তিনি।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেও এর আগে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে। যদিও এখনও পর্যন্ত কোনও মামলাতেই তাঁকে অভিযুক্ত করা হয়নি। তবে তদন্তের স্বার্থে তাঁর বক্তব্য জানতে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতেই তাঁকে তলব করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এর আগে কয়লা পাচার এবং আর্থিক অনিয়ম সংক্রান্ত তদন্তেও একাধিকবার অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলাকালীন তাঁর সংস্থার দফতরেও তল্লাশি চালানো হয়েছিল। অনেকের মতে এই মামলার বিভিন্ন দিক স্পষ্ট করতেই তাঁকে আবার তলব করা হয়েছে।

আরও পড়ুন- CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...