অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ তুলে পথে নামলেন এন্টালির (Entally) বাসিন্দারা। যোগ দিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালও (Priyanka Tibrewal)। যে সন্দীপন (Sandipan Saha) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন, তাঁরই চুরির বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁর পাশাপাশি তাঁর বাবা প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার (Swarna Kamal Saha) বিরুদ্ধেও রয়েছে স্থানীয় বাসিন্দাদের জমি দখল করে নেওয়ার অভিযোগ।

বৃহস্পতিবার সকালে এন্টালি বিধানসভা এলাকার মৌলালির দিক থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। রামলীলা পার্ক (Ram Leela Park) থেকে মিছিল শুরু হয়ে জানবাজার পর্যন্ত যায় মিছিল। এরপর প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়ির বাইরে বিক্ষোভ দেখানো হয়। দাবি করা হয়, তৃণমূল বিধায়ক থাকাকালীন দুর্নীতি ও সিন্ডিকেট রাজ চালিয়েছিলেন স্বর্ণকমল সাহা। সেই দুর্নীতি ও তোলাবাজিতে অভিযুক্ত বর্তমান বিধায়ক, তাঁর ছেলে সন্দীপন সাহাও।

এদিন স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে সামিল হন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালও। তাঁর অভিযোগ, যে সন্দীপন সাহা এখন দুদিন ধরে বিধানসভায় সাধু হওয়ার চেষ্টা চালাচ্ছেন। যেখানে জনতাকে তিনি লুট করেছেন, এখন তিনি কেমন সাধু হয়েছেন, সেটাই দেখতে এসেছেন এখানকার সাধারণ মানুষ। ভয়েতে এই নেতারা এখন এন্টালিতে আসতেই পারছেন না। এখন তাই জনতা তাঁদের সঙ্গে দেখা করতে এসেছেন।

আরও পড়ুন : দলটা উঠে যাবে: বহিষ্কার হতেই তৃণমূলের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ ঋতব্রত-সন্দীপনের

সেই সঙ্গে জমি দখলের আরও মারাত্মক অভিযোগ তোলেন প্রিয়াঙ্কা (Priyanka Tibrewal)। তিনি অভিযোগ করেন, এঁরা সব লুটেরা। এঁরা সাধারণ কৃষকদের ১ লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর জমি দখলের পরে অর্ধেক মানুষকে কোনও টাকাই দেওয়া হয়নি। বলা হচ্ছে ১ লক্ষের বদলে ২৫ হাজার টাকা দেওয়া হবে। আজ যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা একটা পয়সাও পাননি। সন্দীপন সাহা ও স্বর্ণকমল সাহা এদের সব জমি লুট করে নিয়েছে।

–

–

–
–
–
