কয়েক ঘণ্টা আগেই রিল পোস্ট করেছিলেন কিন্তু তারপরেই রহস্যমৃত্যু ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগলে (Sanchita Ugle)। যদিও তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে এখনও পর্যন্ত কোনও খবর প্রকাশ্যে আসেনি। সঞ্চিতার অকালপ্রয়াণে শোকস্তব্ধ হিন্দি টেলিভিশন দুনিয়া। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ২২ বছর। টেলিভিশন (Television) এবং চলচ্চিত্র (Cinema) দুই ক্ষেত্রেই চুটিয়ে অভিনয় করছিলেন তিনি। ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকের পর থেকে তিনি তাঁর অভিনয়ের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ‘ওয়াগলে কি দুনিয়া’ ধারাবাহিকেও জমিয়ে অভিনয় করেছিলেন তিনি।

কিছুদিন আগেই ‘দিলওয়ালি দুলহানিয়া লে জায়েগি’ ধারাবাহিকে ‘সুকুন’ চরিত্রে অভিনয় করেন সঞ্চিতা। টেলিভিশন ছাড়াও বড় পর্দাতে কাজ করেছিলেন তিনি। ‘ছাবা’ ছবিতে তারাবাই চরিত্রে অভিনয় করেছিলেন সঞ্চিতা। ‘সাইলেন্স ২: দ্য নাইট আউল বার শুটআউট’-এর মতো ছবিতেও কাজ করেছেন তিনি।

তাঁর এই আকস্মিক মৃত্যুতে সমাজমাধ্যমে ইতিমধ্যেই অনেকেই সঞ্চিতা উগলের (Sanchita Ugle) প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আশ্চর্যজনকভাবে মৃত্যুর আগে পর্যন্ত তিনি সমাজমাধ্যমে বেশ সক্রিয় ছিলেন, একটি রিলও পোস্ট করেছিলেন। রিল ভিডিয়োতে ভালো মনেই ছিলেন তিনি। কিন্তু তারপরেই এভাবে মৃত্যুর নেপথ্যে কী কারণ সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।

আচোল থানার সহকারী পুলিশ বিনোদ বাগ জানিয়েছেন যে, সঞ্চিতা নিজের বেডরুমের দরজা ভিতর থেকে বন্ধ করে সন্ধে ৭টা নাগাদ একটি শাড়ি দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাঁকে দ্রুত ভাসাই-ভিরার মিউনিসিপ্যাল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।

–

–

–

–
–
–
