Tuesday, June 16, 2026

অরিজিতের পথেই প্রীতম, বলিউডকে বিদায় বাঙালি সুরকারের!

Date:

Share post:

প্লেব্যাক ছেড়েছেন অরিজিৎ (Arijit singh), এবার কি সুরের জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন সুরকার প্রীতমও? জন্মদিনের রাতে শিল্পীর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে বাড়ছে জল্পনা। জীবনটাকে অন্যভাবে বাঁচতে চান বলিউড শিল্পী প্রীতম চক্রবর্তী (Pritam Chakraborty)। তাই ৫৫-তে পা দিয়েই বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। মন খারাপ অনুরাগীদের।

বিগত আড়াই দশকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে একাধিক ব্লকবাস্টার গান উপহার দিয়েছেন যিনি, সেই সুরকার গায়ক প্রীতম এবার অন্যের নির্দেশে কাজ করা ছেড়ে নিজের জন্য কিছু করতে চান! গত ১৪ জুন, রবিবার ছিল সংগীতশিল্পীর জন্মদিন। সকাল থেকে রাত পর্যন্ত শুভেচ্ছার বন্যা বয়ে গেছে। অভিবাদনের গতি একটু স্লথ হতেই নিজের মনের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন প্রীতম। লিখলেন, “আজ আমি নিজেকে কয়েক বছর উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবার থেকে জীবনটাকে একেবারে অন্যভাবে বাঁচব। যেসব বিষয় এতদিন মিস করেছি, সেগুলির স্বাদ নেওয়ার জন্যই এই সিদ্ধান্ত। এখন নতুন সফরে পা রাখার সময় এসেছে, যে কাজগুলিকে এতদিন অপেক্ষা করিয়ে রেখেছিলাম, সেটাই করব। বাণিজ্যিক কাজের অভিজ্ঞতা আমার দারুণ। তবে বরাবরই অজানা-অচেনা পথের প্রতি আমার কৌতূহল বেশি। আপনাদের সকলের ভালোবাসা ও সমর্থনের জন্য সবসময়ে ধন্যবাদ।”

দীর্ঘ ক্যারিয়ারে একাধিকবার অন্যজনের সুর অনুকরণের অভিযোগ উঠেছে প্রীতমের বিরুদ্ধে। তবু তাঁর জনপ্রিয়তায় এতটুকু ঘাটতি হয়নি। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’- এর মতো মনের গভীর অনুভূতি জাগানো সুর হোক কিংবা হালফিলের ককটেল টু-র মিউজিক, প্রীতম মানেই সুরের ম্যাজিক। তিনি যেমন বলিউডে রক মিউজিকের (Rock Music) বৈচিত্র্য তুলে ধরতে পারেন, আবার সিনেমার ধাঁচে একাকার করে দিতে পারেন শাস্ত্রীয় মূর্ছনাকে (Classical music)। তাই বলিউড ছবিতে প্রীতমের মিউজিক না হওয়া একটা বড় শূন্যতা তৈরি করবে বলে মনে করছেন অনেকেই। অনুরাগীদের মধ্যে কেউ কেউ অরিজিৎ – প্রীতম জুটির স্মৃতি ফিরিয়ে এনেছেন, কেউ আবার মনে করছেন এতে সুরকারের নতুন একটা দিক ধরা দেবে। সত্যি সত্যি কি সিনেমার জন্য আর গান তৈরি করবেন না প্রীতম, উত্তরটা এখনও অস্পষ্ট।

 

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...