Tuesday, June 16, 2026

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

Date:

Share post:

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত জোগান বজায় রাখতে রপ্তানি শুল্ক বাড়াল কেন্দ্র। সোমবার নতুন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এই নিয়ম ১৬ জুন থেকে কার্যকর করা হবে। দেশের তেল শোধনকারী সংস্থাগুলি যাতে বেশি মুনাফার লোভে বিদেশে তেল রপ্তানি না করে, তা রুখতে ডিজেল এবং বিমানের জ্বালানি বা এটিএফ (ATF)-এর উপর অতিরিক্ত রপ্তানি শুল্ক (উইন্ডফল ট্যাক্স) বাড়াল অর্থ মন্ত্রক। আন্তর্জাতিক স্তরে দাম বাড়ানো হলেও ঘরোয়া বাজারে এখনও দাম অপরিবর্তিত থাকছে। আরও পড়ুন: মোদির ‘মালিক’ আদানিকে চোখ রাঙালে মূল্য চোকাতেই হবে, বিষোদ্গার কংগ্রেসের

দেশীয় বাজারে জ্বালানির ঘাটতি মেটাতে ও তেল রপ্তানিকে কমাতে ‘স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি’র পরিমাণও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেল রপ্তানির উপর শুল্ক ১৩.৫০ টাকা থেকে বাড়িয়ে ১৪ টাকা করা হয়েছে। পাশাপাশি বিমানের জ্বালানি রপ্তানির ক্ষেত্রে শুল্ক লিটার প্রতি ৯:৫০ টাকা থেকে বাড়িয়ে ১২.৫০ টাকা করা হয়েছে। তবে পেট্রোল রপ্তানির উপর নতুন করে কোনও অতিরিক্ত কর বসানো হয়নি।

আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও কেন্দ্রের এই নতুন কর কাঠামোর মধ্যেই আজ মঙ্গলবার (১৬ জুন) দেশের রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি মেট্রো শহরগুলির জ্বালানির দাম প্রকাশ করেছে। ঘরোয়া বাজারে দাম মূলত অপরিবর্তিতই রয়েছে।
কলকাতায় আজ পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে যথাক্রমে ১১৩.৪৭ টাকা এবং ৯৯.৮২ টাকা।
মুম্বইতে আজকের পেট্রোলের দাম প্রতি লিটার ১১১.১৮ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৭.৮৩ টাকা।
দেশের রাজধানী দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০২.১২ টাকা এবং ৯৫.২০ টাকা।
এছাড়া আজ বেঙ্গালুরুতে সরকারি তেল সংস্থাগুলোর পেট্রলের দাম প্রতি লিটারে ১১০.৮৯ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৯৮.৮০ টাকা।
চেন্নাইতে আজ পেট্রোলের দাম প্রতি লিটার ১০৭.৮৭ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৯.৬৬ টাকা।

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...