Monday, June 22, 2026

WB Budget 2026-27: রাজ্যে ৪ নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা, জেলায় জেলায় মেট্রো! 

Date:

Share post:

সোমবার প্রায় নব্বই মিনিট ধরে বিধানসভায় বাজেট বক্তৃতা পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Finance Minister)। একাধিক প্রকল্পের ঢালাও বরাদ্দের পাশাপাশি বিশেষ নজর দেওয়া হয়েছে পরিবহন সেক্টরে (Transpost Sector)। ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে রাজ্য সরকারের (Govt of West Bengal) তরফে চারটি নতুন বিমানবন্দরের ঘোষণা করা হয়েছে। মন্ত্রী জানান, পুরুলিয়া, বালুরঘাট ও মালদায় নতুন বিমানবন্দর (New Airport) গড়া হবে। পাশাপাশি কোচবিহার বিমানবন্দরের সম্প্রসারণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। শহর কলকাতার পর এবার রাজ্যের অন্যান্য জেলাতেও মেট্রো (Metro Service) তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

এবারের বাজেটে কর্মসংস্থানে জোর দেওয়ার পাশাপাশি আকাশ, সড়ক, রেলপথ, সমুদ্র বন্দরের মধ্যে দিয়ে যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়েছে। একদিকে যেমন ৪ নতুন বিমানবন্দরের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে, পাশাপাশি কলকাতার চাপ কমাতে কল্যাণীতে বিমানবন্দর গড়ার কথাও বলেছেন অর্থমন্ত্রী। এদিনের বাজেট ঘোষণায়, দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়ি মেট্রো চালুর বিষয়ে একটি সার্ভে করা হবে বলে জানান হয়েছে। এছাড়া ৯০০ কোটি টাকা ব্যয় করে একটি ৭.৪১ কিমি দীর্ঘ চিংড়িঘাটা থেকে নিউটাউন এলিভেটেড করিডর করা হবে।পূর্ব মেদিনীপুরে দাদনপাত্রবাড়ে একটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে একটি বন্দর তৈরির ঘোষণাও করেছেন অর্থমন্ত্রী।

 

Related articles

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...