Thursday, June 25, 2026

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

Date:

Share post:

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ, শুরু হয় প্রবল বৃষ্টি ও বজ্রপাত। প্রতিকূল পরিস্থিতির জেরে উদ্ধারকাজে ব্যাঘাত ঘটায় ধ্বংসস্তূপের নীচে আটকে পড়াদের নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

আরও পড়ুন:তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

বুধবার (Wednesday) দুপুরে দুর্ঘটনার পর থেকেই ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে তৎপর হয় প্রশাসন (Administration)। পুলিশ (Police), দমকল (Fire brigade), বিপর্যয় মোকাবিলা বাহিনী (Disaster Management Force) এবং সেনাবাহিনী (Army) যৌথভাবে অভিযান চালায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari) গোটা পরিস্থিতির উপর নজর রাখেন। তাঁর নির্দেশে মুখ্যসচিব (Chief Secretary) ও স্বরাষ্ট্রসচিবের (Home Secretary) তত্ত্বাবধানে রাতভর উদ্ধারকাজ চলে তারাতলায় (Taratala)।

বৃহস্পতিবার সকালেও ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ অব্যাহত থাকে। উদ্ধারকারীরা বিশেষ যন্ত্রের সাহায্যে অনুসন্ধান চালান এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জীবিতদের খোঁজ করার চেষ্টা করেন। তবে দুপুরের পর আবহাওয়ার হটাৎ পরিবর্তনে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। প্রবল বৃষ্টি, বজ্রপাত এবং দৃশ্যমানতা কমে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হয়। আবহাওয়া দফতর জানিয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ফলে আশঙ্কা আরও বাড়ছে। বৃষ্টি থামার পরে ফের শুরু হয়েছে উদ্ধারকাজ।

 

 

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...