Saturday, June 27, 2026

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

Date:

Share post:

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগরোন্নয়ন দফতর। জুলাই মাসের ৪ তারিখ থেকে শুরু হচ্ছে নতুন কর্মসূচি ‘মুখোমুখি’, যেখানে সরাসরি সাধারণ মানুষের সমস্যার সমাধান করবেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

আসানসোলে ইসিএলের একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়ে মন্ত্রী জানান, আগামী ৪ জুলাই থেকে প্রতি শনিবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন (KMC) এলাকার বাসিন্দাদের জন্য ফোন লাইন খোলা থাকবে। যেখানে সাধারণ মানুষ সমস্যার কথা জানাতে পারবেন পুরমন্ত্রীকে। কেএমসি এলাকা দিয়ে এই কর্মসূচির সূচনা হবে। এরপর ধাপে ধাপে পর্যায়ক্রমে আসানসোল, শিলিগুড়ি, হাওড়া, বিধাননগর এবং চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্যও সপ্তাহে আলাদা আলাদা দিন ও সময় নির্ধারণ করা হবে।

 

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...