ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার আগেই নকআউটে লিওনেল মেসিদের (Lionel Messi) প্রতিপক্ষ কে বা কারা হতে চলেছে তা স্পষ্ট হয়ে গেল।রবিবার ডালাসে জর্ডনের বিরুদ্ধে খেলবেন আকাশী সাদা জার্সির প্লেয়াররা। মেসির অনবদ্য পারফরমেন্স গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ইতিমধ্যেই স্বপ্ন দেখাতে শুরু করেছে। রাউন্ড অফ ৩২-এ কাদের বিরুদ্ধে খেলতে হবে আর্জেন্টিনাকে এবং কবে সেই ম্যাচ হবে তার একটা তালিকা তৈরি হয়ে গেছে।

আর্জেন্টিনা যে গ্রুপ যে চ্যাম্পিয়ন সেটা একপ্রকার স্পষ্ট হয়ে গেছে। পরে রাউন্ডের জন্য তারা কোয়ালিফাইও করে গেছে। বিশ্বকাপের সূচি বলছে গ্রুপ ‘জে’র চ্যাম্পিয়ন দলকে খেলতে হবে গ্রুপ ‘এইচ’র রানার্স দলের বিরুদ্ধে। সৌদি আরবকে আটকে দিয়ে নক আউটে উঠেছে দেড় লাখ মানুষের দেশ কাবো ভার্দে। এবার তাদের মুখোমুখি হবে আর্জেন্টিনা।মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আগামী ৩ জুলাই ভারতীয় সময়ে ভোররাতে এই ম্যাচ হবে। মনে করা হচ্ছে প্রিকোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া অথবা মিশর মেসিডের প্রতিপক্ষ হতে পারে। কোয়ার্টার ফাইনালের সম্ভাব্য লড়াই সুইৎজারল্যান্ড, পর্তুগাল অথবা কলম্বিয়ার বিরুদ্ধে। আর সবকিছু এইরকম হিসেবেই চললে সেমিফাইনালে ব্রাজিল বনাম আর্জেন্টিনার চির প্রতিক্ষিত লড়াই দেখা যেতে পারে। সেমিতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার সম্ভাবনাও কম নয়। তবে আপাতত অতদূর ভাবতে রাজি নন আর্জেন্টিনার কোচ। রবিবারে ভালো ফলের লক্ষ্যে নিজেদের তৈরি করছেন মেসিরা।

–

–

–

–

–

–
