Saturday, June 27, 2026

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

Date:

Share post:

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় এলেও দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হওয়ার খেসারত হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচ হরমানপ্রীত- স্মৃতিদের। লর্ডসের (Lords) ময়দানে খেলা শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে গতবারের ৫০ ওভারের ওয়ানডে বিশ্বকাপে নভি মুম্বই ম্যাচের স্মৃতি টাটকা ভারতীয় শিবিরে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নয়, পরিস্থিতি বুঝে খেলার স্ট্র্যাটেজি কোচ অমল মজুমদারের।

এবারের কুড়ি কুড়ি বিশ্বকাপ যুদ্ধে ভারতীয় মহিলা ব্যাটাররা মোটামুটি ভালো ফর্মেই রয়েছে। যদিও অসংখ্য ক্যাচ মিস আর মাঝেমধ্যেই হতশ্রী ফিল্ডিং টিম ইন্ডিয়া দুশ্চিন্তার কারণ। তারুপুর আবার গত দুই ম্যাচে সেভাবে রান করতে পারেননি ‘কুইন’ স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথমে ব্যাট করা হোক বা রান তাড়া করা- দুই ক্ষেত্রেই ওপেনিং জুটির পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাই সে ক্ষেত্রে শেফালি এবং স্মৃতি দুজনকেই ভালো খেলতে হবে।

আগামী ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক হরমন (Harmanpreet Kaur)। জানিয়েছেন, কিছুটা হোঁচট খেলেও কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে মোকাবিলা করতে তাঁরা আত্মবিশ্বাসী এবং প্রস্তুত রয়েছেন। চনমনে মেজাজে জেমিমা রদ্রিগেজ (Jemima Rodrigues)। তিনি জানেন গত বিশ্বকাপের পর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ হলেই ফোকাস থাকবে তাঁর উপরে। কিন্তু সেদিকে বিশেষ আমল দিতে চাইছেন না টিম ইন্ডিয়ার নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটার। মন দিয়ে চলছে প্র্যাকটিস সেশন।

লড়াইটা কঠিন, কিন্তু হার না মানা মনোভাব নিয়ে মাঠে নামতে চাইছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women’s Cricket Team)। রবিবার খেলা শুরু সন্ধ্যা ৭টায়।

 

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...