Saturday, April 4, 2026

বিশ্বের সেরা একাদশে জায়গা হল না রোনাল্ড-মেসির, দলে এমবাপে-ভিনিসিয়াস জুনিয়র

Date:

Share post:

বিশ্বের সেরা একাদশে জায়গা হল না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির। এই দুই তারকা ফুটবলারকে বাদ দিয়েই তৈরি হল এই বছরের বিশ্বের সেরা একাদশ। এক্ষেত্রে রোনাল্ডো-মেসিকে পিছনে ফেলে দিয়েছেন কিলিয়ান এমবাপে এবং ভিনিসিয়াস জুনিয়ররা।

জানা যাচ্ছে, ২৬ জন ফুটবলার ছিলেন সেরা একাদশে ঢোকার লড়াইয়ে। আর সেই তালিকায় ছিলেন আর্জেন্তাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি । এবং ছিলেন পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মেসি খেলেন আমেরিকার ক্লাব ইন্টার মায়ামির হয়ে। আর রোনাল্ডো খেলেন সৌদি আরবের আল নাসেরের হয়ে। তালিকার বাকি ২৪ জনই ইংল্যান্ড, জার্মানি, স্পেন এবং ফ্রান্সের ক্লাবে খেলা ফুটবলার। ইতালি বা লাতিন আমেরিকার ক্লাবে খেলা কোনও ফুটবলার ২৪ জনের তালিকায় ছিলেন না। সেরা একাদশে যদিও মাত্র তিনটি ক্লাবের ফুটবলার রয়েছেন। রিয়াল মাদ্রিদ থেকে ছ’জন, ম্যাঞ্চেস্টার সিটি থেকে চার জন এবং লিভারপুল থেকে একজন রয়েছেন বিশ্বের সেরা একাদশে।

একনজরে দেখে নেওয়া যাক বিশ্বের সেরা একাদশে কারা কারা রয়েছেন। গোলরক্ষক- এডেরসন ( ম্যাঞ্চেস্টার ইউনাইটেড)।

ডিফেন্ডার- দানি কার্ভাহাল (রিয়াল মাদ্রিদ), ভির্জিল ভান ডিহিক (লিভারপুল) এবং অ্যান্তোনিয়ো রুডিগার (রিয়াল মাদ্রিদ)।

মিডফিল্ডার- জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ), কেভিন ডি ব্রুইন (ম্যাঞ্চেস্টার সিটি), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ) এবং রদ্রি (ম্যাঞ্চেস্টার সিটি)।

স্ট্রাইকার- এর্লিং হালান্ড (ম্যাঞ্চেস্টার সিটি), কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ) এবং ভিনিসিয়স জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

আরও পড়ুন- ফের নজির গড়লেন ধোনি, পিছনে ফেললে অমিতাভ-শাহরুখকে


Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...