Saturday, April 4, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেন পাকিস্তানে দল পাঠাবে না বিসিসিআই ? মুখ খুললেন বোর্ডের সহ-সভাপতি

Date:

Share post:

আগামি বছর বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। পাকিস্তানে বসতে চলেছে আইসিসির এই হাইভোল্টেজ টুর্নামেন্ট। তবে এই টুর্নামেন্টে পাকিস্তান খেলতে ভারতীয় দলকে পাঠাবে না বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এক্ষত্রে আইসিসির কাছে হাইব্রিড মডেলের প্রস্তাব দেয় বিসিসিআই । আর এই নিয়ে আবার মুখ খুললেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা। বললেন, ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় বিসিসিআই। আর সেই কারণেই হাইব্রিড মডেল।

এই নিয়ে সহ-সভাপতি রাজিব শুক্লা বলেন, ‘‘আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের নিরাপত্তা। ক্রিকেটারদের পাঠিয়ে আমরা ঝুঁকি নিতে পারি না। আমরা সমস্যা সমাধানের ব্যাপারে আশাবাদী। বিসিসিআই চায় প্রতিযোগিতা হোক হাইব্রিড মডেলে। আইসিসি চেয়ারম্যান বিষয়টি খতিয়ে দেখছেন। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তাদের সঙ্গে কথা বলছেন। আমাদের আশা, ভারত এবং পাকিস্তান উভয় দেশ কোনও রকম তিক্ততা ছাড়াই সম্মত হবে এবং বন্ধুত্বপূর্ণ সমাধান পাওয়া যাবে।“

আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। এক দিনের ক্রিকেটে সেরা আটটি দল অংশগ্রহণ করবে। তবে পাকিস্তানে খেলতে ভারতীয় দল পাঠাবে না বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই। এক্ষেত্রে হাইব্রিড মডেল আইসিসি কাছে প্রস্তাব রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও প্রথমে পিসিবি হাইব্রিড মডেল মানতে চাইনি। তবে এখন পাকিস্তান ক্রিকেট বোর্ড হাইব্রিড মডেল মানতে রাজি। তবে রেখেছে কয়েকটি শর্ত।

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফি, গাব্বায় ধুঁকছে ভারত, ব্যাট হাতে ব্যর্থ বিরাট-যশস্বীরা

Related articles

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...