Sunday, June 14, 2026

অস্বস্তির মধ্যেই ফের ভারী বৃষ্টির সম্ভাবনার খবর শোনাল হাওয়া অফিস

Date:

Share post:

আগামিকাল, বুধবার থেকে ফের কলকাতা–সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর। বাংলা ও ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্তের জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তাতে পারদ বেশ খানিকটা কমবে বলে মনে করা হচ্ছে।

এদিকে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ মঙ্গলবার ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কারণ, নিম্নচাপটি ছত্তিশগড় থেকে সরে গিয়েছে। তার প্রভাব কাটতে না কাটতেই নতুন একটি ঘূর্ণাবর্ত হাজির হয়েছে বাংলা–ওড়িশা লাগোয়া বঙ্গোপসাগরে। যার জেরে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে বলে আশা করা হচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন – হৃদরোগে আক্রান্ত অশোক ভট্টাচার্য, মঙ্গলবার কলকাতায় অস্ত্রোপচার

এবার বর্ষার বৃষ্টির ঘাটতি কমে দাঁড়িয়েছে 27 শতাংশে। মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও বজায় থাকবে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম ও সঙ্গে অস্বস্তি। রাজ্যে এই বছর বর্ষার মরসুমে বৃষ্টির ঘাটতি ছিলই। তবে ভাদ্রের শুরুতে কিছুটা হলেও ঘাটতি কমেছে।

আরও পড়ুন – পাহাড়প্রমাণ জরিমানায় আপত্তি সরকারের,রাজ্যে এখনই লাগু নয় নয়া মোটর ভেহিক্যালস আইন

Related articles

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...