Tuesday, March 24, 2026

গৌতম কুণ্ডু’র চিঠিতে রাতারাতি সরানো হলো রোজভ্যালির তদন্তকারী অফিসারকে

Date:

Share post:

“তদন্তের নামে প্রহসন হচ্ছে। রোজ ভ্যালি কাণ্ডের সঙ্গে যুক্ত প্রভাবশালীরা বাইরে ঘুরছেন”। ঠিক এই অভিযোগ তুলে দিনকয়েক আগে CBI-কে চিঠি দেন হেফাজতে থাকা রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু ৷

গৌতম কুণ্ডুর চিঠি CBI-এর কাছে যাওয়া মাত্র, বিস্ময়কর তৎপরতায় রাতারাতি সরিয়ে দেওয়া হলো রোজভ্যালি মামলার তদন্তকারী অফিসার চোজম শেরপাকে। এবং একইসঙ্গে, এই কেলেঙ্কারির তদন্তের দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে CBI-এর অ্যাসিস্ট্যান্ট কমিশনার সুরিন্দর মল্লিকের হাতে ৷ তাঁর সঙ্গে ভিন রাজ্য থেকে আসছেন আরও দু’জন DSP পদমর্যাদার অফিসার। এবার থেকে এই তিন সদস্যের টিমই রোজভ্যালি মামলার তদন্ত চালাবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, শুরুতে রোজ ভ্যালি মামলার তদন্তের ভারপ্রাপ্ত ছিলেন ব্রতীন ঘোষাল। এই ব্রতীন ঘোষালই পর পর সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস পালকে গ্রেফতার করেছিলেন।গ্রেফতারের পরই ঘোষালের বিরুদ্ধেই বেশ কয়েকটি অভিযোগ ওঠে। তার সঙ্গে যোগ হয় শারীরিক অসুস্থতা। সেই কারণে তাঁকে সরিয়ে দায়িত্বে আনা হয় চোজম শেরপাকে। গত বছর অক্টোবর মাসে দায়িত্ব নিয়েছিলেন চোজম ৷
অভিযোগ, শেরপা দায়িত্ব নেওয়ার পর থেকে এই মামলার কোনও অগ্রগতি ঘটেনি। সেই আভিযোগই করেন গৌতম কুণ্ডু। এই অভিযোগকে মান্যতা দিয়ে CBI তাঁকে সরিয়ে এই দায়িত্ব দিয়েছে সুরিন্দর মল্লিককে ৷ জানা গিয়েছে, পুজোর আগেই CBI এই কেলেঙ্কারিতে বড় মাপের ঘটনা ঘটাতে চলেছে। সে কারনেই সরানো হয়েছে ‘ব্যর্থ’ তদন্তকারী অফিসার শেরপাকে। এই মামলার তদন্তকারী অফিসার হিসাবে সদ্য দায়িত্ব পাওয়া সুরিন্দর মল্লিক দক্ষ এবং নির্ভরযোগ্য অফিসার হিসেবেই পরিচিত।

Related articles

পরকীয়ার জের! পার্লারে প্রেমিকাকে খুন করে আত্মঘাতী কাশ্মীরী যুবক

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে বিউটি পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী যুবক। দক্ষিণ কলকাতার গড়িয়ায় (Garia) দিনদুপুরে এই...

পাথরপ্রতিমায় ‘৫ প্রতিজ্ঞা’, তৃণমূলের জয়ের ব্যবধানের টার্গেট বাঁধলেন অভিষেক  

কী কী উন্নয়নমূলক কাজ করেছে তৃণমূল সরকার, ভোটে জিতে ক্ষমতায় এসে আর কী কী কাজ করবে- ২৬-এর নির্বাচনের...

জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!

রাজনৈতিক দ্বিচারিতা করতে গিয়ে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। গোটা বাংলা জয় করে...

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...