Sunday, June 7, 2026

অবশেষে বিয়ে সারলেন রণবীর-আলিয়া! ভাইরাল হল ছবি

Date:

Share post:

তবে এবার কি তাহলে সত্যিই সাত পাকে বাঁধা পড়লেন রণবীর কাপুর আর আলিয়া ভাট?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ছবি প্রকাশ পেয়েছে। তাতে স্পষ্ট দেখা গিয়েছে বরবেশে রণবীর আর কনের সাজে আলিয়াকে। আর ছবিটিও বিয়ের মুহূর্তের। সেই ছবি ভাইরাল।

কিন্তু এই ছবি নিয়ে একেবারে মুখ বন্ধ রেখেছে আলিয়া ভাট ও রণবীর।

আরও পড়ুন-মদ্যপানে আসক্তি বাড়ছে ভারতীয় মহিলাদের: রিপোর্ট

অনুরাগীদের আশাভঙ্গ করে বলতেই হবে। না। বিয়ে তাঁরা এখনও করেননি। যে ছবিটি প্রকাশ পেয়েছে সেটি একটি বিজ্ঞাপনের। তাও আবার আলিয়ার একার। সম্প্রতি অভিনেত্রী একটি বিজ্ঞাপনের শুটিং করেন কনের সাজে। তার ছবিই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

শুধু একটু কারুকাজ আছে ছবিটিতে। ওই বিজ্ঞাপনে আলিয়ার বিপরীতে বরবেশে ছিলেন অন্য একজন। সেই জায়গায় ওই ব্যক্তির মুখে ফটোশপ করে বসিয়ে দেওয়া হয়েছে রণবীর কাপুরের মুখ। আর ফটোশপ এতটাই নিখুঁত যে সত্যিই সেটি রণবীর বলেই মনে হচ্ছে।

https://www.instagram.com/p/B16RfJpB3RJ/?igshid=oatbt8ulqj6

আরও পড়ুন-4 ইঞ্চির ক্যামেরায় তৈরি হবে পেশাদার সিনেমা! নতুন চ্যলেঞ্জ পরিচালক রিংগোর  

Related articles

CJP-র পাশে দুই প্রান্তের দুই সেলিব্রেটি: লড়াইকে কুর্নিশ প্রকাশ-অতুলের

প্রথম কর্মসূচিতেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি (CJP)। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, বেকারত্ব, কর্মসংস্থান ও মূল্যবৃদ্ধির...

একই ব্রেসলেট, একই সময়ে পোস্ট; বলি অভিনেত্রীর অভিষেকের প্রেমের জল্পনা তুঙ্গে

কখনও একসঙ্গে দেখা যাওয়া, কখনও আবার সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে...

‘ডায়মন্ড সিস্টেম’, উৎপল সিনহার কলম 

" পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল ... " অমল দত্ত বনাম পিকে, কাতানেচিও বনাম ডায়মন্ড, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। উত্তেজনায় থরথর। চায়ের...

ক্ষমতায় থাকলে বদমায়েশদের ভিড় বাড়ে: রাজ্যজুড়ে গ্রেফতারিতে সরব দেবাংশু

রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই তৃণমূলের (TMC) অন্দরে এবার ক্ষোভের আবহ। দুর্নীতি, তোলাবাজি ও বোমা বিস্ফোরণের মতো গুরুতর অভিযোগে...