Monday, June 22, 2026

পানিহাটি পুরসভায় হামলা, তুলকালাম কাণ্ড

Date:

Share post:

পানিহাটি পুরসভায় হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার ও তাঁর দলবলের বিরুদ্ধে। এমনকি পুরসভার এগজিকিউটিভ অফিসার, সেক্রেটারি ও ইঞ্জিনিয়ারকে মারধর করা হয় বলে অভিযোগ। এই তিন আধিকারিক কোনওমতে পুরসভার পিছনের দরজা দিয়ে বের হয়ে লোকসংস্কৃতি ভবনের বাথরুমে লুকিয়ে রক্ষা পান। পরে সেখানকার কর্মীদের সহায়তায় দ্রুত পালিয়ে বাঁচেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাপানউতোর শুরু হয়েছে। কংগ্রেসের তরফে নবান্নে চিঠি লিখে অভিযোগ জানানোর পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলা প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। বারাকপুরের মহকুমা শাসক আবুল কালাম আজাদ ইসলাম বলেন, এই সংক্রান্ত অভিযোগ শুনেছি। পুরসভার নির্বাহী আধিকারিকের কাছে তদন্ত রিপোর্ট চাওয়া হয়েছে। ওই রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরসভার 13 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জয়ন্ত দাস ওরফে গোবিন্দ দলবল নিয়ে পুরসভার সামনে হাজির হন। এরপর আচমকা অ্যাম্বুলেন্স বিভাগে ঢুকে ভাঙচুর শুরু করেন। এরপর দোতলায় উঠে পুরসভার এগজিকিউটিভ অফিসার ও সেক্রেটারিকে গালাগালি করতে করতে তাড়া করেন বলে অভিযোগ। দুই আধিকারিক কোনওমতে পুরসভার পেছন গেট দিয়ে বেরিয়ে লোকসংস্কৃতি ভবনের ভিতরে বাথরুমে ঢুকে পড়েন। তাঁদের না পেয়ে অভিযুক্তরা পুরসভার এক ইঞ্জিনিয়ারকেও মারতে যায় বলে অভিযোগ। তিনিও সিঁড়ি দিয়ে দৌড়ে পালান। তিন আধিকারিকের খোঁজে হামলাকারীরা তিন তলায় উঠে এক মহিলা কর্মীকেও হেনস্থা করে বলে অভিযোগ। তিন আধিকারিক পিছনের দরজা দিয়ে পালিয়েছে বুঝতে পেরে তারা লোকসংস্কৃতি ভবনে যায়। সেখানে খানাতল্লাশি চালিয়েও আধিকারিকদের কোনও খোঁজ না পেয়ে এক ইলেকট্রিশিয়ানকে মারধর করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন-হিন্দি নয়: অমিতের সাফাইয়েও বিতর্ক থামছে না

 

Related articles

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...