Sunday, June 14, 2026

যাদবপুরে হেনস্থার মুখে বাবুল সুপ্রিয়

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিজেপির ছাত্র সংগঠনের একটি কর্মসূচিতে যান বাবুল সুপ্রিয়। সেমিনার আছে। সঙ্গে গান। কিন্তু বাবুল পৌঁছতেই অশান্তি। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় বাম ছাত্ররা। বাবুলকে ধাক্কাধাক্কি করা হয়। বাবুল কড়া প্রতিবাদ করেন। প্রথমে বাবুল ভেবেছিলেন এরা এসএফআই। তিনি বলেন,” বুদ্ধবাবুর দলের ছেলেরা এমন আচরণ করছে !” দেখা যায় একটি ছেলে বলছে,” আমরা নকশাল।” বাবুল বলেন,” সঠিক পথে এসো। নইলে জেলে যাবে। জানো কতজন মানুষকে মেরেছে নকশালরা?” একসময় বাবুল বলেন,” গায়ে হাত দেবে না। হাত আমিও চালাতে পারি। কিন্তু চালাচ্ছি না।” পুলিশকে কার্যত অসহায় দেখিয়েছে। কী করে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে এমন হেনস্থার পরিবেশ হতে দেওয়া হল, পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে। ঢোকার সময় ধাক্কাধাক্কির পরে বেরনোর সময়ও গোলমাল হয়। দীর্ঘক্ষণ আটকে থাকেন বাবুল। এসে পড়ে কেন্দ্রীয় বাহিনী। হট্টগোলে এক জওয়ানের বন্দুক থেকে ম্যাগাজিন খুলে পড়ে গেলে তা নিয়েও গোলমাল বাধে।

আরও পড়ুন-এন আর সি নিয়ে হয়রানি বন্ধ হোক, অমিতকে বললেন মমতা

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...