Sunday, June 14, 2026

জল অপচয় বন্ধ ও প্লাস্টিক বর্জনে সচেতনতা বৃদ্ধিতে ব়্যালি

Date:

Share post:

সারা বিশ্ব যখন জল অপচয় নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে, তখন কলকাতার 29 নম্বর ওয়ার্ডের সমাজসেবী বিট্টু সিং এর উদ্যোগে শনিবার এমনই একটি ব়্যালি হয়ে গেল শহরে। জল অপচয় বন্ধ করার বিষয়ে শহরবাসীকে সচেতন করার পাশাপাশি, গাছ কাটার কুফল এবং বেশি করে গাছ লাগানোর সুফল মানুষের কাছে তুলে ধরা হয় এই ব়্যালির মাধ্যমে। এমনকি প্লাস্টিকের ব্যবহার বর্জন করার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতেও জোর দেওয়া হয়। এলাকার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী এবং এলাকার মানুষ বাগমারি বাজার থেকে শুরু হয়ে কাঁকুড়গাছি পৌঁছায় এবং ফের সেখান থেকে তারা বাগমারি ফিরে আসেন। এলাকার প্রায় 200 ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষ এই ব়যালিতে অংশ নেন। তাদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড এবং সংশ্লিষ্ট বিষয়ের ওপর বিভিন্ন ছবি। বিট্টু সিং জানিয়েছেন, আগামী দিনে আরও বড় আকারে এই ধরণের অনুষ্ঠান তিনি আয়োজন করবেন।

আরও পড়ুন-মোদি সাক্ষাতে আপ্লুত হিউস্টনের কাশ্মীরি পণ্ডিতরা

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...