Tuesday, June 16, 2026

ষষ্ঠ পে কমিশনে দ্বিগুণ রাজ্য সরকারি কর্মীদের গ্র্যাচুইটি, বেড়েছে বাড়ি ভাড়াও

Date:

Share post:

মন্ত্রিসভার প্রস্তাবে ষষ্ঠ পে কমিশনের সুপারিশ গৃহীত। দ্বিগুণ হল রাজ্য সরকারি কর্মীদের গ্র্যাচুইটি। বেড়েছে বাড়ি ভাড়াও। আগামী বছরের পয়লা জানুয়ারি থেকে এটি কার্যকর করা হবে। প্রস্তাবে যা দেওয়া হয়েছিল, তার কিছু কিছু বাড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

• মহার্ঘ্যভাতা
বেসিক পে যদি 100 হয়, তাহলে মহার্ঘ্যভাতা নিয়ে হবে 225 টাকা। 14.22 দিয়ে গুণ করলে হবে, 280.90 টাকা হবে। একই সঙ্গে 3% বাড়বে। 2016 থেকে কার্যকর হবে। অর্থাৎ 100 টাকা যার বেতন, তিনি পাবেন 280.90 টাকা।
• গ্রাচুইটি
গ্রাচুইটি-র সীমা 6 লাখ থেকে বাড়িয়ে 12 লাখ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নির্দেশেই এই বৃদ্ধি হয়েছে।
• বাড়ি ভাড়া
বাড়ি ভাড়া 6 হাজার থেকে বাড়িয়ে 10,500 টাকা করার সুপারিশ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা 12 হাজার টাকা করেছেন
• মেডিক্যাল ভাতা
300 টাকা থেকে বাড়িয়ে পে কমিশন 400 টাকা করার প্রস্তাব ছিল। মুখ্যমন্ত্রী ওটা 500 টাকা করে দিয়েছেন। উর্ধ্বসীমা 2000-এর পরিবর্তে 2500 টাকা করা হয়েছে।
• টিফিন ওভারটাইম
টিফিন ওভারটাইম ঘণ্টায় 10 টাকা থেকে বাড়িয়ে 20টাকার প্রস্তাব ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বাড়িয়ে করেন 30 টাকা। উর্ধ্বসীমা 60 টাকা থেকে বাড়িয়ে 180 টাকা করা হয়েছে। এরজন্য 10 হাজার কোটি টাকা বাড়তি খরচ করতে হবে।

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...