Tuesday, March 24, 2026

বর্ডারের কাহিনি বলবে কেষ্টপুর প্রফুল্লকানন

Date:

Share post:

লক্ষ লক্ষ শহিদদের প্রাণের বিনিময়ে আজ আময়া স্বাধীন। কিন্তু এই স্বাধীনতা খুব একটা সহজে আসেনি। রক্তের হোলি খেলার মাধ্যমেই এসেছে এই স্বাধীনতা। অসংখ্য মায়ের চোখের জলের বিনিময়ে এসেছে এই স্বাধীনতা। তবে স্বাধীনতা হয়ে যাওয়ার পরেও সীমান্তে যে সকল মায়ের ছেলেরা দিনের পর দিন ও রাতের পর রাত নিজের দেশমাতৃকাকে পাহারা দিয়ে রক্ষা করছেন, তাঁদের জন্যই কিন্তু আমরা রাতে নিশ্চিন্তের ঘুম ঘুমোতে পারি। গত 14 ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় অগণিত সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছিলেন। এইসব সেনাদের সীমান্তের পারের জীবনই নিজেদের মন্ডপসজ্জ্যয় তুলে ধরছে কেষ্টপুর প্রফুল্লকানন।

আরও পড়ুন – হুগলির 30টি বারোয়ারি পুজো কমিটিকে চেক দিল রাজ্য প্রশাসন

এই বছর 17 বছরে পা দিয়েছে কেষ্টপুর প্রফুল্লকানন। আর তাদের থিমে এবার ‘এক মাতৃকার সন্তান’ ফুটে উঠবে। যেখানে সেনা ক্যাম্প থেকে শুরু করে যুদ্ধবিমান সমস্ত কিছু দেখানো হয়েছে।

এই বিষয়ে কেষ্টপুর প্রফুল্লকানন পুজো কমিটির সম্পাদক রঞ্জিৎ চক্রবর্তী বলেন, ‘আমরা এটাই বোঝাতে চেয়েছি যে, কাঁটাতার আসলে একটা ব্যারিকেড মাত্র। তা না হলে এপার আর ওপারের সেনাদের জীবন আসলে এক। আসলে তাঁরা এক মায়ের সন্তান।’ সব মিলিয়ে কেষ্টপুর প্রফুল্লকাননে এক টুকরো সীমান্তের ছবি ফুটে উঠবে, তা বলাই যায়।

  ছবি – প্রকাশ পাইন

আরও পড়ুন – মূর্ত-বিমূর্তের সন্ধিক্ষণ এবার দমদমপার্ক ভারতচক্রে

Related articles

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...

জাতপাতের রাজনীতি করি না: চালসার চার্চে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

আমাদের কাছে সব ধর্ম সমান। সব উৎসবের একই গুরুত্ব। জাতপাতের রাজনীতি করি না। মঙ্গলবার চালসার বাতাবাড়ি মহাবাড়ি চার্চের...