Saturday, June 20, 2026

শান্তি-সম্প্রীতি বজায় রাখার আবেদন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে আবেদন করলেন উপাচার্য, সহ-উপাচার্য এবং রেজিস্টার। উপাচার্য সুরঞ্জন দাস জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় চত্বরে গণতান্ত্রিক পরিসর ও মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখতে হবে। একই সঙ্গে একটি প্রেস বিজ্ঞপ্তিতে তাঁরা জানিয়েছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে গরিমা রয়েছে তা সবাইকে রক্ষা করতে হবে। এই গণতান্ত্রিক পরিস্থিতি যাতে বিনষ্ট না হয় সেদিকে প্রত্যেককে নজর দিতে হবে বলেও জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

সম্প্রতি, যাদবপুর বিশ্ববিদ্যালয় অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র এবিভিপি-এর একটি অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে। বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ দেখায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় ক্যাম্পাসের মধ্যে। ক্যাম্পাসের মধ্যে যাতে মত প্রকাশের স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে সেই কারণেই এই আবেদন করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

Related articles

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...