Tuesday, March 24, 2026

দেবীপক্ষের মুখে অসু্র রূপে বৃষ্টি, মাথায় হাত উদ্যোক্তাদের

Date:

Share post:

বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এর জেরে মঙ্গলবার দুপুর থেকেই অবিরাম বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। একটানা বৃষ্টির জেরে হুগলির বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। পুজোর মুখে বৃষ্টিতে সবথেকে বেশি দুর্ভোগে পড়েছেন পুজো উদ্যোক্তারা। শেষ বেলায় যখন বিভিন্ন মণ্ডপে দিনরাত এক করে কাজ করার সময়, সেই সময় টানা বৃষ্টিতে মাথায় হাত সকলের। ব্যান্ডেলের সুব্রত সমিতির পুজো এবারে ২৭ বছরে পদার্পণ করল। শহরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো। জাঁকজমকে এতটুকু খামতি নেই। কিন্তু আবহাওয়া বিমুখ হওয়ায় চিন্তিত পুজো উদ্যোক্তারা।

একই অবস্থা মৃৎশিল্পীদেরও। চুঁচুড়ার মৃৎশিল্পী দীপক মাজির মতে, প্লাস্টিকের ছাউনি টাঙাতেই ব্যস্ত হয়ে পড়ছেন তাঁরা। মহালয়ার দিন একাধিক প্রতিমা দেওয়ার কথা। বৃষ্টি না থামলে কী করবেন ভেবে আকুল পটুয়ারা।

আরও পড়ুন – খেলার মাঠ বাঁচানোর দাবিতে বিক্ষোভ

Related articles

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...

জাতপাতের রাজনীতি করি না: চালসার চার্চে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

আমাদের কাছে সব ধর্ম সমান। সব উৎসবের একই গুরুত্ব। জাতপাতের রাজনীতি করি না। মঙ্গলবার চালসার বাতাবাড়ি মহাবাড়ি চার্চের...