Monday, June 22, 2026

পাকিস্তানকে মুখের উপর জবাব, রাষ্ট্রসংঘে যেন দুর্গার মতই অসুরনিধন বিদিশার

Date:

Share post:

মহালয়ার সকালে অামবাঙালি চমৎকৃত হয়ে শুনল এক বঙ্গনারীর কূটনৈতিক যুদ্ধজয়ের কীর্তি। সুদূর নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সভায় যেন দুর্গারূপে পাক-অসুর নিধন করলেন ভারতীয় বিদেশ মন্ত্রকের নবীন অফিসার বিদিশা মৈত্র।

রাষ্ট্রসংঘের ভাষণে নির্বোধ হতাশায় যুদ্ধের জিগির তুলে কূটনীতির সীমা লঙ্ঘন করেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তার জবাব দিতেই আন্তর্জাতিক মঞ্চে ভারতের হাতিয়ার হন স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি বিদিশা মৈত্র। বিদেশ মন্ত্রকের এই নবীন মহিলা অফিসারের শাণিত যুক্তিতে বিশ্বমঞ্চে ফের একবার মুখ পুড়ল পাকিস্তানের, আর প্রশংসা পেল ভারত। ইমরানের আগাগোড়া ভারত-বিদ্বেষী ভাষণ যে আদতে পাকিস্তানের সন্ত্রাস আর ঘৃণা ছড়ানোর নীতিকেই স্পষ্ট করেছে, তা বোঝালেন বিদিশা। বললেন, যে ব্যক্তি রাষ্ট্রসংঘের সভায় দাঁড়িয়ে পরমাণু যুদ্ধের হুমকি দিতে পারেন তিনি শুধু দায়িত্বজ্ঞানহীনই নন, তাঁর ভাবমূর্তিও রাষ্ট্রনেতাসুলভ নয়। বিভাজনের পরিকল্পনা থেকেই ঘৃণা, সংঘর্ষ ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে পাকিস্তান, বক্তব্য বিদিশার।

আরও পড়ুন – ইমরানের গায়ের চামড়াটা একটু বেশি মাত্রায় পুরু

রাষ্ট্রসংঘে ইমরান ও পাকিস্তানকে মুখতোড় জবাব দিয়ে বিদিশা মৈত্র এখন দেশের নয়া তারকা। দিল্লির প্রবাসী বাঙালি বিদিশার পরিবার আদতে এলাহাবাদের বাসিন্দা। বিদিশার বাবার কর্মসূত্রে তাঁরা আসেন দিল্লিতে। বিদিশার বাবাও বিদেশমন্ত্রকে চাকরি করতেন। আইএফএস হওয়ার আগে বিদিশা চাকরি করতেন ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে। দীর্ঘ প্রবাসে থেকেও ঝরঝরে বাঙলা বলতে পারেন বিদেশ মন্ত্রকের অফিসার বিদিশা। মাত্র দুমাস হল তিনি আমেরিকায় পোস্টিং পেয়েছেন। এই মুহূর্তে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধিদলের কনিষ্ঠতম অফিসার তিনি।

দুর্গাপুজোর প্রাকলগ্নে কূটনীতির যুদ্ধে অসুর বধ করে দেশের মুখ উজ্জ্বল করলেন এই বঙ্গনারী।

আরও পড়ুন – অমিত শাহকেই কার্যত কাঠগড়ায় তুলে দিলেন মুকুল রায়

Related articles

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...