Wednesday, March 25, 2026

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদ নিয়ে ঠান্ডা লড়াই বিজেপি-শিবসেনার

Date:

Share post:

আসন ভাগাভাগি সারা। বিধানসভা ভোটে জোট করেই লড়বে বিজেপি-শিবসেনা। কিন্তু জোটের দুই শরিকের সম্পর্ক তবু যেন কিছুতেই স্বাভাবিক হচ্ছে না। এবারের কাঁটা মুখ্যমন্ত্রীর পদ। বিজেপি বলছে, ফের রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন দেবেন্দ্র ফড়নবিশ। আর শিবসেনা বলছে, চন্দ্রযান চাঁদে নামতে ভুল করতে পারে কিন্তু আদিত্য ঠাকরের রাজ্যের নেতৃত্ব দেওয়া নিয়ে সংশয় নেই।

বস্তুত মুখ্যমন্ত্রীর পদ নিয়েই ঠান্ডা লড়াই ও টানাপোড়েন চলছে বিজেপি ও শিবসেনার মধ্যে। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য এবারই প্রথম নির্বাচনে লড়ছেন। শিবসেনার শক্ত ঘাঁটি বলে পরিচিত ওরলি বিধানসভা কেন্দ্রে তাঁর জয় কার্যত নিশ্চিত। জয়ের ব্যবধানে রেকর্ড গড়ার লক্ষ্যে এনসিপি প্রধান শারদ পাওয়ারেরও সমর্থন চেয়েছে শিবসেনা। তাদের উদ্দেশ্য আদিত্যর জয়ের ব্যবধান ও নিজেদের আসনসংখ্যা বাড়িয়ে মুখ্যমন্ত্রীর মসনদ পাওয়ার জন্য চাপ বাড়ানো। উদ্ধব নিজে বলছেন, বালাসাহেবের স্বপ্ন ছিল একদিন মহারাষ্ট্রের নেতৃত্ব দেবে শিবসেনা।

উদ্ধবপুত্র আদিত্যকে মুখ্যমন্ত্রী করার চাপ থাকলেও তাকে আমল দিতে রাজি নয় বিজেপি কেন্দ্রীয় কমিটি। আরএসএসের পছন্দের মুখ্যমন্ত্রী ফড়নবিশ লড়বেন নাগপুর দক্ষিণ পশ্চিম কেন্দ্র থেকে। তাঁর জয়ও কার্যত নিশ্চিত। বিজেপি ফের তাঁর হাতেই মহারাষ্ট্রের দায়িত্ব রাখতে বদ্ধপরিকর

আরও পড়ুন-এমডি-এমএসে কর্মরতদের সংরক্ষণ নয়

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...