Saturday, April 11, 2026

নিজের বিরুদ্ধে জরিমানা! সরকারি আধিকারিকের অবাক কাণ্ড

Date:

Share post:

স্বচ্ছ ভারত অভিযানে প্লাস্টিক ব্যবহার বন্ধের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু তাও সরকারি কার্যালয়েই প্লাস্টিকের ব্যবহার। সেই কারণে, নিজের বিরুদ্ধেই জরিমানা করলেন ডিস্ট্রিক্ট কালেক্টর। আধিকারিকের এই কাণ্ডে অবাক সবাই।
মহারাষ্ট্রের বিড়-এ প্রশাসনিক ভবনের বৈঠকে উপস্থিত সবাইকে প্লাস্টিকের কাপে চা দেওয়া হয়। সরকারি অফিসে প্লাস্টিকের কাপে চা! কে দিয়েছিলেন অনুমতি? তা নিয়ে প্রশ্ন ওঠে।

তারপরই স্থানীয় ডিস্ট্রিক্ট কালেক্টর আস্তিক পাণ্ডে জানান, বৈঠকের দায়িত্ব ছিল তাঁর উপর। সুতরাং এর দায়ভার তাঁর। এর জন্যে নিজের বিরুদ্ধেই ৫ হাজার টাকার জরিমানা করেন আস্তিক। জরিমানা করেন দফতরের বিরুদ্ধেও। উচ্চ পদস্থ আধিকারিকের ভুল উদাহরণ হয়ে যেতে পারে। সেই কারণে নিজের ভুল নিজেই শুধরে নিলেন ডিস্ট্রিক্ট কালেক্টর। এটাও একটা দৃষ্টান্ত বলে মত সকলের।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...