Monday, June 8, 2026

বন্ধুদের তৎপরতায় প্রাণ ফিরে পেল যুবক

Date:

Share post:

পাঁচ বন্ধু। প্রত্যেকের বয়স আঠেরো থেকে কুড়ির বছরের ভেতর।কেউ বা স্কুল ছাত্র কেউ বারো ক্লাস পাস করে করে চাকরির চেষ্টা করছে। কেউ বা পড়াশোনা শেষ করে কিছু না কিছু কাজের সাথে যুক্ত ।

শনিবার সন্ধ্যায় মছলন্দপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে শিয়ালদহের দিকে যাচ্ছিল বনগাঁ লোকাল। মছলন্দপুর সাদপুর এক নম্বর রেল গেটের কাছে ট্রেন লাইনের পাশে পড়ে ছিল রক্তাক্ত অবস্থায় এক যুবক। তাকে ঘিরে চলছে জটলা কিন্তু উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবার কেউ নেই। মাঝে মাঝেই গোঙানির আওয়াজে ভেসে আসে একটু জল খাবার প্রত্যশা। কিন্তু আইনি জটিলতা এবং প্রশাসনের ভয়ে কেউই সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি।

কিন্তু থেমে থাকেনি এই পাঁচ যুবক। কোনদিকে না ভেবে  নিজেদের খরচায় মছলন্দপুর বাউগাছি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ওই আহত যুবককে। অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় হাবড়া হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পাঠিয়ে দেওয়া হয় কলকাতায়। আহতের পকেটে মোবাইল থেকে তার বাড়িতে খবর দেওয়া হয়। আহত যুবকের নাম ইসলাম বিশ্বাস (৩৪)।বাড়ি বাদুরিয়া থানার চাতরা উত্তর ব্যনা এলাকায়।

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...