Sunday, April 12, 2026

নজরে মমতার বৈঠক, তাকিয়ে রাজনৈতিক মহল

Date:

Share post:

শারদ উৎসবের রেশ কাটতে না কাটতেই রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলি ফের তাদের কর্মসূচি নিয়ে তৎপরতা শুরু করেছে। দলীয় সংগঠনে গতি আনতে মঙ্গলবার মাঠে নামছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে তৃণমূল ভবনে একটি দলীয় বৈঠক ডেকেছেন তিনি। এই বৈঠকে জেলা সভাপতিদের পাশাপশি প্রতিটি ব্লক এবং টাউন সভাপতিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এই বৈঠক থেকে তৃণমূল নেত্রী দলীয় নেতাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন বলে রাজনৈতিক মহল মনে করছে।

এই বৈঠক থেকে কর্মীদের সামনে আগামী দিনের কর্মসূচিও তুলে ধরবেন মমতা। বর্তমান প্রেক্ষাপটে এদিন বৈঠক আরও বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেতে পারে।

গোটা দেশজুড়ে তীব্র অর্থনৈতিক মন্দা, NRC, রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ-সহ একাধিক ইস্যুকে হাতিয়ার করে পুজোর আগে রাজ্যজুড়ে জোরদার প্রচারে নেমেছিল তৃণমূল। NRC-র বিরুদ্ধে পথে নামেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত চলে তৃণমূলের পদযাত্রা ৷ দুর্গা পুজোর মধ্যেও রাজ্যের শাসকদল এই সমস্ত ইস্যুতে প্রচার চালিয়ে গিয়েছে। তবে নেতাকর্মীদের একটা বড় অংশ পুজো নিয়ে ব্যস্ত থাকায় গত কিছু দিন ধরে রাজ্যের শাসকদলের পথে নেমে প্রচারে ভাটার টান পড়েছিল।

মনে করা হচ্ছে, পুজো মিটতেই এই বৈঠকের মাধ্যমে সংগঠনকে ফের আন্দোলনমুখী করার কাজে হাত দিলেন তৃণমূল নেত্রী। যে কারণে এই বৈঠকে জেলা সভাপতিদের পাশাপাশি ব্লক এবং টাউন সভাপতিদেরও থাকতে বলা হয়েছে।

আগামী বছর কলকাতার পুরসভা-সহ রাজ্যের ১১০টা পুরসভার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা। তাই পুর ভোট নিয়েও নেতাদের নিদিষ্ট কিছু নির্দেশ দিতে পারেন তৃণমূলনেত্রী। যে কারণে ওই বৈঠকের দিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল।

Related articles

সোনা জয়ের স্বপ্ন অধরাই, এশিয়ান ব্যাডমিন্টনের ফাইনালে হার আয়ুষের

সোনা জয়ের স্বপ্ন অধরাই থাকল আয়ুষ শেট্টির (Ayush Shetty)। এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ফাইনালে(Asia Championships Final) হেরে গেলেন ভারতীয়...

তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন চন্দ্র কুমার বসু

'বিজেপিতে থেকে নেতাজির আদর্শ নিয়ে কাজ করা সম্ভব নয়'', ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে...

মধ্যরাত থেকে অপারেশন! বিজেপি-কমিশনের পদক্ষেপ নিয়ে কর্মীদের সতর্ক করলেন মমতা

যেন তেন প্রকারে বাংলা দখলে মরিয়া রাজ্যের পুলিশ থেকে প্রশাসনে আমূল বদল করেছে। নিজেদের সুবিধা মতো আধিকারিক বদল...

কাজ হারানো শিল্পী – কলাকুশলীদের অন্য প্রজেক্টে যুক্ত করার চেষ্টা হচ্ছে : প্রসেনজিৎ

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুকে কেন্দ্র করে একজোট হয়েছে টলিপাড়া। ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) সঙ্গে...