Thursday, June 25, 2026

অবৈধ খনিতে উদ্ধারকাজে এনডিআরএফ

Date:

Share post:

তিনদিন পরেও উদ্ধার করা যায়নি কুলটির বিজলি খাদান লাগোয়া অবৈধ খাদানে আটকে পড়া তিন যুবককে। বৃহস্পতিবার, সকাল থেকে ফের শুরু হয়েছে উদ্ধারকাজ। এবার উদ্ধারকারী দলের সঙ্গে হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। খাদানের ভিতর বিষাক্ত গ্যাসের কারণে গত কয়েকদিন ধরে থমকে গিয়েছে উদ্ধারকাজ। তবে, বিষয়টি নিয়ে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে অবৈধ কয়লা খাদানে এনডিআরএফের ৩২ জনের একটি দল উদ্ধারকাজ শুরু করে। পাইপ নামিয়ে গ্যাস বের করার চেষ্টা চলছে।
বিজলি খাদানের পাশে ওই অবৈধ খাদান খুঁড়ে গাছ চাপা দিয়ে রেখেছিলেন স্থানীয়রা। অন্ধকার নামলে খাদানে নেমে চলত কয়লা তোলার কাজ। সেখান থেকে কয়লা তুলে স্থানীয় বাজারে বিক্রি করেন তাঁরা। নিখোঁজদের পরিবারের মতে, ঘটনার দিন সন্ধেয় খাদান পরিষ্কার করতে গিয়েছিলেন তিনজন। কিন্তু আর ফেরেননি তাঁরা।

পুলিশ সূত্রে খবর, খাদানের মুখ এতটাই সরু ছিল খুঁড়ে বড় করতে অনেক সময় লেগেছে। সোমবার সন্ধে থেকে পাইপ নামিয়ে গ্যাস বার করার কাজ শুরু হয়। গ্রামবাসীদের অভিযোগ, উদ্ধারকাজ শুরু হলেও, কিছুক্ষণ পরেই উদ্ধারকারীরা কাজ থামিয়ে ফিরে যান। বিধায়কের কাছে বিক্ষোভ দেখানোর পর ফের উদ্ধারকাজ শুরু হয়।

আরও পড়ুন-ব্যাঙ্ক সংকটের জন্য দায়ী মনমোহন-রাজন জমানা, পাল্টা দিলেন নির্মলা

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...