Sunday, April 12, 2026

অভিজিৎকে নিয়ে কুরুচিকর মন্তব্য কেন? দলকেই প্রশ্ন বিজেপি নেতার

Date:

Share post:

অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নোবেল পাওয়ায় চাপে বিজেপি নেতৃত্ব। তার জেরেই একের পর এক কুরুচিকর মন্তব্য করে বসছেন দলের নেতারাই। অভিজিৎবাবুর ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করে বিতর্ক বাড়িয়েছেন রাহুল সিনহারা।

এবার এ ধরনের মন্তব্য করা বিজেপি নেতাদের সংযত হওয়ার বার্তাই দিলেন লোকসভা ভোটে হাওড়ার বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত। নোবেল জয়ী এক বঙ্গসন্তানকে নিয়ে এমন রুচিহীন মন্তব্য বাংলার মানুষ যে ভালো চোখে দেখছেন না, তা বুঝিয়ে দিয়েছেন রন্তিদেব। তিনি বলেছেন, ”কে, কী বলেছে তা নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিতে চাই না।তবে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বাঙালি হিসেবে নোবেল পেয়েছেন। তাঁর অর্থনৈতিক তত্ত্ব আমাদের কারও পছন্দ হতেও পারে, নাও হতে পারে।কিন্তু এটাও মানতে হবে হার্ভার্ড বা এমআইটি-তে খুঁটির জোরে সুযোগ পাওয়া যায় না। সেটুকুর জন্য তাঁকে সম্মান জানাতে হবে।” তাঁর মতে, বিরোধিতা হতে হবে তাত্ত্বিকভাবে। ব্যক্তিগত জীবন টেনে আনা উচিত নয়। দলের নেতাদের এ ধরনের মন্তব্যে রাজনৈতিক প্রজ্ঞার অভাব ফুটে উঠছে। শিক্ষিত সমাজ ভালোভাবে নিচ্ছেন না। বিরোধিতা করুন না, ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিকর মন্তব্য করলে শিক্ষিত সমাজ মেনে নেবে না।
এমন বিতর্কে বিজেপি নেতাদের জড়ানো উচিত নয় বলেও রন্তিদেবের অভিমত। আরএসএস ঘনিষ্ঠ রন্তিদেব সেনগুপ্তর বক্তব্য, বিজেপির তো এটা লক্ষ্য নয়। 2021 সালে ক্ষমতা দখলই বৃহত্তর লক্ষ্য। এটা এখনই সব নেতা বুঝলে ভালো হয়।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...