Saturday, April 18, 2026

রোহিতের ডবল সেঞ্চুরি, প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ইনিংসে বড়ো রানের লক্ষ্যে ভারত

Date:

Share post:

রাঁচিতে রোহিত রাজ! রবিবার রাঁচি টেস্টের দ্বিতীয় দিনে নিজের টেস্ট কেরিয়ারের প্রথম দ্বিশতরান হাঁকালেন হিটম্যান। ২৪৯ বলে ২০০ রান গণ্ডি টপকালেন রোহিত। শনিবার তিন অঙ্কের রানে পৌঁছেছিলেন রোহিত শর্মা। এদিন সকালে প্রথম সেশনেই পৌঁছে গিয়েছিলেন দ্বিশতরানের দোরগোড়ায়। মধ্যাহ্নভোজের বিরতিতে ১৯৯ রানে থমকে ছিলেন তিনি। লাঞ্চের পর তৃতীয় ওভারেই ছয় মেরে পূর্ণ করলেন ডাবল সেঞ্চুরি। টেস্ট কেরিয়ারের রোহিতের সর্বোচ্চ স্কোর ছিল ১৭৭। এদিন নিজেই তাঁর রেকর্ড ভেঙে দেন। অন্যদিকে দুর্দান্ত শতরান করে তিন বছরের খরা কাটালেন অজিঙ্ক রাহানে। ঘরের মাঠে শেষবার ২০১৬ সালে টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন রাহানে। স্বাভাবিক ভাবেই প্রায় তিন বছর বাদে রাহানের এই সেঞ্চুরি তাঁর টেস্ট কেরিয়ারে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই নিয়ে নিজের একাদশতম টেস্ট সেঞ্চুরি করলেন তিনি। রোহিত-রাহানে জুটি চতুর্থ উইকেটে ২৬৭ রান যোগ করলেন। যা ভারতকে টেস্টে জাঁকিয়ে বসার জায়গায় করে দিয়েছে। প্রথম ইনিংসে যথারীতি বড় রান গড়ার দিকে চলছে ভারত। আর প্রোটিয়া বোলাররা মাঝে মাঝেই আলগা ডেলিভারি উপহার দিয়ে সেই লক্ষ্যে সাহায্য করছেন।

Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...