Sunday, April 12, 2026

দিল্লিতে বসে পীযূষ গোয়েলকে কার্যত ধুইয়ে দিলেন নোবেলজয়ী অভিজিৎ

Date:

Share post:

“In terms of being a professional, I want to be professional with everyone. I am not partisan in my economic thinking,”

“আমার পেশাদারিত্ত্ব নিয়ে প্রশ্ন তুলছেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। একজন পেশাদার হিসেবে, আমি সবার সঙ্গে পেশাদারিত্ব রাখি”। কোনও অর্থনৈতিক ভাবনাচিন্তা নিয়ে আমি পক্ষপাতদুষ্ট নই”।

শনিবার দিল্লিতে এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে এমনটাই বললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তাঁকে “পুরোপুরি বামঘেঁষা” বলে মন্তব্য করে কেন্দ্রীয়মন্ত্রী পীযূষ গোয়েল বলেছিলেন, “অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন, আমি তাঁকে অভিনন্দন জানিয়েছি। কিন্তু আপনারা সবাই জানেন, বোঝাপড়াটা কী। তাঁর ভাবনাচিন্তা পুরো বামঘেঁষা। তিনি ‘ন্যায়’ প্রকল্পের প্রশংসা করেছিলেন। তবে ভারতের জনগণ তাঁর চিন্তাভাবনা খারিজ করে দিয়েছে”। দেশের গরীব মানুষের 20 শতাংশ পরিবারকে বাৎসরিক 72 হাজার টাকা আয় বা নূন্যতম আয় যোজনা অর্থাৎ ন্যায় (NYAY) প্রকল্প তৈরিতে কংগ্রেসকে সাহায্য করেছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের ইস্তেহারে এই ‘ন্যায়’ প্রকল্পের কথা উল্লেখও করেছিলো কংগ্রেস । তবে নির্বাচনে পরাজয় হয় কংগ্রেসের।
দিল্লিতে কথা বলার সময় অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “কংগ্রেসের জায়গায় যদি বিজেপি আমায় জিজ্ঞাসা করত, একটি নির্দিষ্ট আয়ের হার কত, তাহলে কি আমি সত্যিটা বলতাম না? আমি তাদের ঠিকটা বলেছিলাম, আমি ইচ্ছুক ছিলাম। একজন পেশাদার হিসেবে, আমি সবার সঙ্গে পেশাদারিত্ব রাখি”। তিনি বলেন, “কোনও অর্থনৈতিক ভাবনাচিন্তা নিয়ে আমি পক্ষপাতদুষ্ট নই”।
নোবেল জয়ী এই অর্থনীতিবিদ বলেন, “আমরা যে সব রাজ্য সরকারের সঙ্গে কাজ করি, তার বেশিরভাগই বিজেপি-র সরকার। যখন গুজরাটে নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় আমরা গুজরাট দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সঙ্গে কাজ করেছি এবং প্রকৃতপক্ষে আমাদের দারুণ অভিজ্ঞতাও হয়েছিল। গুজরাত আমাদের অভিজ্ঞতা থেকে পাওয়া নীতিগুলি কার্যকর করেছে”।
বিজেপি সরকারের আর্থিক নীতির কট্টর সমালোচক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, সম্প্রতি বলেছেন, ভারতের অর্থনীতি সঙ্কজনক অবস্থায় রয়েছে। গুরুত্ব দিয়েই ভাবতে হবে যে, অর্থনীতিতে সঙ্কট চলছে। ভারতের গড় খরচ 2014-15 সালে-যা ছিল, এখন তার থেকে সামান্য নিম্নমুখী। সেটাই অপ্রত্যাশিত ঘটনা”।

Related articles

আগামী বছরও SIR হবে না গ্যারান্টি কি? সারাভারত ডিলিটেড ভোটারদের সংগঠন গড়ার পরামর্শ পরাকলার

এর আগেও SIR হয়েছে। কিন্তু সেখানে কোনও সমস্যা হয়নি। নথি নিয়ে ছোটাছুটি করতে হয়নি সাধারণ মানুষকে। কিন্তু এবারের...

আশা নেই, স্মৃতিচারণায় তারকারা

রবিবার সকালে ভারতীয় সঙ্গীত জগতে নক্ষত্রপতন। না ফেরার দেশে চলে গেছেন প্রবাদপ্রতিম গায়িকা আশা ভোঁসলে (Asha Bhosle)। মুম্বইয়ের...

বৈঠকে অনুমতি দিচ্ছিল না! কমিশনের মহিলা-হয়রানি, কাঞ্চন-জায়ার অসম্মানে সরব মমতা

নির্বাচনের আগে রাজ্যে যেভাবে প্রশাসনিক ও পুলিশের শীর্ষ থেকে নিচুস্তর পর্যন্ত বদল করেছে নির্বাচন কমিশন, তা যে নির্বাচনে...

সচিনকে করতেন প্রবল স্নেহ, ব্রেট লি-র সঙ্গে ডুয়েট, আশার ক্রিকেট অনুরাগও ছিল গভীর

সকাল থেকেই উদ্বেগের প্রহর কাটছিল, অবশেষে বেলা গড়াতেই আরব সাগরের তীর থেকে সারা ভারতে ছড়িয়ে পড়ল চরম দুঃসংবাদ,...