Sunday, March 15, 2026

শুভা দত্তর মৃত্যুসংবাদে ছুটে গেলেন মমতা, দিলেন শোক বার্তা

Date:

Share post:

বরুণ সেনগুপ্তর পরিবারের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্ক। শুভা দত্তর সঙ্গে তো বটেই। বর্তমান পত্রিকার সম্পাদকের মৃত্যুর খবরে অ্যাপোলো হাসপাতালে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী। সেখানে তখন পৌঁছে গেছেন সুব্রত মুখোপাধ্যায়, সুজিত বসুরা। মমতা সবার সঙ্গে কথা বলেন। বিশেষত আত্মীয়দের সঙ্গে। এরপর মরদেহে শ্রদ্ধা জানান। তারপর রওনা হন উত্তরবঙ্গ। মমতার তরফ থেকে শোকবার্তাও দেওয়া হয়েছে।

মমতা শোকবার্তায় লেখেন, ”বর্তমান’-এর সম্পাদক শুভা দত্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। আজ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি প্রয়াত হন। ‘বর্তমান’-এর প্রতিষ্ঠাতা বরুণদার পর শুভাদি ছিলেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে ‘বর্তমান’ আজ এই জায়গায় পৌঁছেছে। শুভাদির সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হত। উনি আমাকে খুব স্নেহ করতেন। তাঁর চলে যাওয়া আমার কাছে এক অপূরণীয় ক্ষতি। আমি ‘বর্তমান’ সংবাদপত্রের অনুরাগী, পাঠক, পরিবারের সদস্য বিশেষ করে রূপাঞ্জনা, বিবেক, অভিজিৎ, মঞ্জিমাকে গভীর সমবেদনা জানাচ্ছি।’

আরও পড়ুন – শুভা দত্ত প্রয়াত

spot_img

Related articles

বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্লেব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র‍্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে...

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...