Saturday, March 21, 2026

নিগৃহীত বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক

Date:

Share post:

সোদপুরে বেসরকারি হিন্দি মাধ্যম স্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় উত্তজেনা ছড়াল। পুলিশের সামনেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। স্কুল থেকে ছাত্রদের বের করে দিয়ে তালা বন্ধ করে দেওয়ারও অভিযোগ ওঠে। ঘটনায় কাঠগড়ায় পানিহাটির ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তাপস দে। ১৯৫৩ সাল থেকে বেসরকারি হিন্দি মাধ্যম স্কুলটি চলছে। প্রধান শিক্ষক প্রেমচন্দ ভর্মার অভিযোগ, সোমবার, সকালে স্কুল চলাকালীন হঠাৎই তাপস দে তাঁর দলবল নিয়ে গিয়ে ছাত্রছাত্রীদের স্কুল থেকে বার করে দেন। বাধা দিতে গেলে প্রেমচন্দ ভর্মাকে মারধর করা হয়। খড়দহ থানার পুলিশ ঘটনাস্থলে গেলে, তাদের সামনেও মারধর করা হয় বলে অভিযোগ। স্কুলের গেটে নতুন তালা ঝুলিয়ে চাবি নিয়ে চলে যান তাপস দে। ছাত্রছাত্রীদের সামনেই এই ঘটনায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছে। অভিযোগ দায়ের করেছেন প্রধান শিক্ষক।

আরও পড়ুন –নানুরে সংঘর্ষ, গুলিবিদ্ধ মহিলার মৃত্যু

Related articles

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...

এবার নির্বাচন অন্য ভাবে করব! থানায় ঢুকে ডিউটি অফিসারকে ধমক-চমক শুভেন্দুর

ফের থানায় ঢুকে কর্তব্যরত অফিসারকে ধমক-চমক বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর। শুক্রবার, পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানায় (Mahishadal police station)...

ISL: দমকা হওয়ায় নৌকাডুবি, ঘরের মাঠে হার বাগানের

বিকেল থেকেই মেঘের সঙ্গে দমকা হাওয়া শহর জুড়ে। দমকা হওয়াতেই বেসামাল পাল তোলা নৌকা আইএসএলে(ISL) মুম্বই সিটি এফসি...