Sunday, March 15, 2026

ইডির নিশানায় কমলনাথের আত্মীয়

Date:

Share post:

অর্থ তছরূপের ঘটনায় এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নিশানায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আত্মীয়। নাইট ক্লাবে এক রাতেই তিনি উড়িয়েছেন ৮কোটিরও বেশি টাকা। কমলনাথের ভাইপো রাতুল পুরীর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ইডি।

শুধু নাইট ক্লাব নয়, রাতুলের বিলাসবহুল জীবনযাত্রার উপরও নজরদারি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। চার্জশিটে তাঁর পরিচালিত সংস্থা মোজারবিয়ার ইন্ডিয়া লিমিটেডের নামেও ৮ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ করা হয়েছে। রাতুল পুরীর ও তাঁর বাবা, মায়ের বিরুদ্ধে ৩৫৪ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ দায়ের করে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া কর্তৃপক্ষ। এইসব অভিযোগেরই তদন্তে নেমেছে ইডি।

সূত্রের খবর, রাতুল কোটি কোটি টাকা খরচ করছেন দেশে, বিদেশের বিভিন্ন নাইট ক্লাবে। আমেরিকার একটি নাইট ক্লাবে এক রাতে তিনি খরচ করেছেন ১১ লক্ষ ৩৪ হাজার মার্কিন ডলার অর্থাৎ আট কোটি ১৩ লক্ষ টাকার বেশি। তদন্তে নেমে ইডি-র আধিকারিকরা দেখেন যা অনুমান করা হয়েছিল, তার থেকে অনেক বেশি দুর্নীতি করেছেন রাতুল।

আরও পড়ুন-শুভা দত্তর মৃত্যুসংবাদে ছুটে গেলেন মমতা, দিলেন শোক বার্তা

 

spot_img

Related articles

বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্লেব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র‍্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে...

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...