Wednesday, June 17, 2026

আশীর্বাদী খাম আর মিষ্টিমুখে ভাইফোঁটা বিদ্যুৎমন্ত্রীর

Date:

Share post:

পক্বকেশ দাদা আশীর্বাদ করলেন পক্বকেশ বোনকে। এটাই বাংলার ভাইফোঁটা চিরকালীন ঐতিহ্য। শ্রেণিভেদ নেই, বয়সের বেড়াজাল নেই, সব বয়সী মানুষই সামিল হন ভাইফোঁটার অনুষ্ঠানে। সেরকমই রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মঙ্গলবার ফোঁটা নিলেন বোনেদের থেকে। পাশে ছিলেন শোভনদেবের দাদাও।

বোনেরা দুই দাদাকে ফোঁটা দিয়ে আশীর্বাদ নিলেন। এগিয়ে দিলেন হরেক রকম মিষ্টি সমেত প্লেট। উপহারও কিন্তু বাদ যায়নি। বেশ কয়েকটি প্যাকেট জমা হয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায়ের পাশে। খালি হাতে আশীর্বাদ দিয়ে সেরে ফেলেননি মন্ত্রীও। প্রত্যেক বোনের নাম লেখা খাম ছিল পকেটে। আশীর্বাদ স্বরূপ সেগুলো তুলে দিয়েছেন তাঁদের হাতে।


বর্ষীয়ান রাজনীতিবিদকে সারা বাংলা চেনে সংযত, স্থিতধী, ভদ্র মানুষ হিসেবে। দোল-দুর্গোৎসব সবেতেই সকলকে নিয়ে আনন্দ করতে ভালোবাসেন বিদ্যুৎমন্ত্রী। ভাইফোঁটার দিনটাও বোনেদের নিয়ে হৈ হৈ করেই কাটাচ্ছেন তিনি।

আরও পড়ুন-ভ্রাতৃদ্বিতীয়ায় অন্য মেজাজে পঞ্চায়েতমন্ত্রী

 

 

Related articles

পুনর্বাসন ছাড়া বুলডোজার: হকার উচ্ছেদের প্রতিবাদে রাজপথে প্রতিবাদ মমতার

রাজ্যের বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদের প্রতিবাদে আগেই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee)। বুধবার এর...

অবশেষে পুরী থেকে গ্রেফতার কাউন্সিলর সুশান্ত, কে দিল সন্ধান!

অবশেষে পুরী থেকে গ্রেফতার কাউন্সিলর সুশান্ত ঘোষ (Sushanta Ghosh)। তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগে ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC)...

২৫ বছর পর অস্ত্র ত্যাগ পুষ্পার, মূলস্রোতে ফেরার বার্তা

দীর্ঘ ২৫ বছরের সশস্ত্র আন্দোলনের জীবন ছেড়ে অবশেষে মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিলেন নিলেন জঙ্গলমহলের (Jangalmahal) একসময়ের মাওবাদী নেত্রী...

চাপ আরও বাড়ল অরূপের, একগুচ্ছ অভিযোগ করে পুলিশকে চিঠি মেসি

যুবভারতী  মেসি(Messi) কাণ্ডে চাপ আরও বাড়ল অরূপ বিশ্বাসের, টিম মেসির পক্ষ থেকে ইমলে করে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে অভিযোগ...