Sunday, April 12, 2026

পৈলান-কর্ণধার অপূর্ব সাহাকে জেরা করে CBI পেয়েছে বহু বাম-নেতার নাম

Date:

Share post:

বেআইনি অর্থলগ্নি সংস্থা পৈলান গ্রুপের কর্ণধার অপূর্ব সাহাকে হেফাজতে নিয়ে জেরা করে বহু চাঞ্চল্যকর তথ্য CBI পেয়েছে।
মঙ্গলবার CBI দপ্তরে দীর্ঘ সময় জেরার পরেই তাঁকে হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর গ্রেপ্তারিতে নতুন করে কয়েকজন প্রভাবশালীর নাম উঠে এসেছে। পৈলানের মালিক অপূর্ব সাহার সঙ্গে বামেদের একটা অংশের ঘনিষ্ঠতা নিয়ে বেশ কিছু তথ্য CBI পেয়েছে। ক্রীড়া ক্ষেত্রেও পৈলান গ্রুপ একটা সময় যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল। সানি গাভাসকর, সানিয়া মির্জা অ্যাকাডেমি চালু করেছিলো তারা। এ ছাড়া পৈলান অ্যারোজ নামে একটি ফুটবল টিম চালু করেছিল ওই সংস্থা, যারা জাতীয় স্তরেও খেলেছে। ক্রীড়া ক্ষেত্রেও পা রাখার সময় বামেদের সাহায্য পৈলান পেয়েছিলো। একাধিক বাম-নেতার সঙ্গে অপূর্ব’র ঘনিষ্ঠ সম্পর্কের তথ্যও CBI পেয়েছে।

পৈলান গ্রুপের বিরুদ্ধে বাজার থেকে হাজার কোটি টাকা বেআইনি ভাবে তোলার অভিযোগে মামলা চলছে আদালতে। এই মুহূর্তে পৈলান গোষ্ঠীর একাধিক শিক্ষা প্রতিষ্ঠানও চালু রয়েছে। বেআইনি ভাবে বাজার থেকে টাকা তোলার ক্ষেত্রে প্রভাবশালীদের কাজে লাগানোর অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে।
জেরায় CBI কয়েকজন প্রভাবশালীর ব্যাপারে তথ্য চায় অপূর্বর কাছে। কিন্তু তিনি সহযোগিতা না করায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে CBI জানিয়েছে।

আরও পড়ুন-সাকিব আর বুকির হোয়াটস অ্যাপে কী কথা হয়েছিল জানেন?

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...