Monday, April 13, 2026

“সহমরণ-সিস্টেম ফিরিয়ে আনছে ওরা”, জোটকে কটাক্ষ মন্ত্রী সুব্রত’র

Date:

Share post:

“সহমরণ-সিস্টেম ফিরিয়ে আনছে ওরা। এতে আমরা কী করতে পারি ! কংগ্রেস আর সিপিএম কাউকে নিয়েই আর ভাবিনা। ওদের জোট হলেও যে ফল হবে, না হলেও তাই-ই হবে।”

উপনির্বাচনে বাম-কংগ্রেসের জোটকে এভাবেই খোঁচা দিলেন প্রবীণ রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায়। হামেশাই এ ধরনের কটাক্ষে পারদর্শী সুব্রতবাবু এদিন বলেন, “একসঙ্গে মৃত্যু হলে তার মজাই বোধহয় আলাদা। আসলে একা একা হারলে যতটা লজ্জা, একসঙ্গে মরলে তো আর সেই লজ্জা নেই। তাই ওরা সহমরণ ফিরিয়ে এনেছে।” আলিমুদ্দিন আর বিধান ভবনের জোট নিয়ে সুব্রতবাবুর ব্যাখ্যা, “ওরা জোট করেছে নিজেদের মুখরক্ষার জন্য।”

আগামী 25 নভেম্বর রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্র, করিমপুর, খড়গপুর-সদর এবং কালিয়াগঞ্জে উপনির্বাচন হবে। এই ভোটে তৃণমূল ও বিজেপিকে চাপে রাখতেই জোট করেছে বাম এবং কংগ্রেস। ইতিমধ্যেই জোটের তরফে প্রার্থীর নামও ঘোষণা হয়েছে। জোট নিয়ে বাম এবং কংগ্রেসকে কটাক্ষ করে সুব্রত মুখোপাধ্যায় বলেন, “কংগ্রেস, সিপিএম কাউকে নিয়েই মাথাব্যাথা নেই। জোট হলেও তিন-চার নম্বরে থাকবে, না হলেও ওই তিন-চার নম্বরেই থাকবে কংগ্রেস -বামেরা।”

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...