Saturday, March 21, 2026

আমলা ও মন্ত্রীদের নিয়ে নবান্নে বিশেষ বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যের সমস্ত দফতরের আমলা ও মন্ত্রীদের নিয়ে ১১ নভেম্বর নবান্নে বিশেষ বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন পুরসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী।

প্রশাসনিক মহলের মতে, সামনেই পুরভোট। তার ওপর আবার বিজেপি, এহেন অবস্থায় কোনওরকম ঝুঁকি নিতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই রাজ্যের সমস্ত দফতরের কাজ শেষ করে ফেলতে চাইছে সরকার। পুরোপুরি নিয়মমাফিক পর্যালোচনার মাধ্যমে প্রতিটি দফতরের কাজের খতিয়ান নেবেন মুখ্যমন্ত্রী। দফতরগুলির পারফর্ম্যান্সের ভিত্তিতে তৈরী হবে রিপোর্ট কার্ডও।

সূত্রের খবর, যে সকল দফতরের কাজ ভাল হবে, তাদের জন্য বাড়তি টাকাও বরাদ্দ করা হবে, অন্যদিকে যে সকল দফতরের পারফর্ম্যান্স খারাপ, তাদের থেকে ফিরিয়ে নেওয়া হবে বরাদ্দ অর্থ।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীই বলছেন দিল্লি গ্যাস চেম্বার! শুরু নানা নিষেধাজ্ঞা

Related articles

ভবানীপুরে কাউন্সিলরদের নিয়ে রবিবাসরীয় সন্ধ্যায় মমতার কর্মিসভা, থাকবেন অভিষেকও

নির্বাচনী ইস্তেহার (TMC manifesto) প্রকাশের পর এবার প্রচার রণকৌশল ঠিক করতে রবিবাসরীয় সন্ধ্যায় কর্মিসভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়...

ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! 

ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে (Indian Ocean island of Diego Garcia) অবস্থিত ব্রিটিশ ও মার্কিন যৌথ সামরিক ঘাঁটি...

৭ ঘণ্টা ধরে মাঝআকাশে চক্কর এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের, গাফিলতি বুঝতেই অবতরণ দিল্লিতে

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যাত্রী দুর্ভোগ।দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে অনুমতি ছাড়াই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮৫ (Air...

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...