Saturday, March 21, 2026

ক্রিমিনাল আর এজেন্সিকে কাজে লাগাচ্ছে! বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ শিবসেনার

Date:

Share post:

খাতায় কলমে শিবসেনা এখনও এনডিএর গুরুত্বপূর্ণ শরিক। কেন্দ্রে মোদি সরকারে শিবসেনার মন্ত্রীও আছেন। মহারাষ্ট্র বিধানসভা ভোটে বিজেপি-শিবসেনা জোট করেই লড়েছে। কিন্তু ভোটে বিজেপির ফল গতবারের চেয়ে একটু খারাপ হতেই শিবসেনা নেতাদের অন্য চেহারা। 50:50 ফর্মূলার নামে শিবসেনা মুখপাত্ররা রোজ বিজেপির বিরুদ্ধে যা যা বলছেন তা বিরোধী দলগুলির চেয়েও আক্রমণাত্মক। আর দুই শরিকের চরম দ্বন্দ্বে আটকে আছে মহারাষ্ট্রে নতুন সরকার গঠনের কাজ।

মহারাষ্ট্রে বিজেপিকে বাদ দিয়ে নির্দল ও অন্য বিরোধী দলের সহযোগিতায় সরকার গড়ার কথা বললেও গেরুয়া শিবির সম্পর্কে এই প্রথম খোলাখুলি আশঙ্কার কথাও জানিয়েছে শিবসেনা। উদ্ধব ঠাকরের দলের প্রথমবারের বিধায়কদের বিজেপি ‘টার্গেট’ করছে বলে অভিযোগ উঠেছে। উদ্ধব-ঘনিষ্ঠ শিবসেনার সাংসদ সঞ্জয় রাউথ বলেছেন, বিজেপি শিবসেনার প্রথমবারের বিধায়কদের ভাঙানোর জন্য নানা অনৈতিক উপায় অবলম্বন করছে। ক্রিমিনালদের দিয়ে ভয় দেখানো থেকে শুরু করে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে, যাতে শিবসেনার নতুন বিধায়করা বিজেপিকে সমর্থন করে। শিবসেনার এই অভিযোগকে অবশ্য আমল দিচ্ছে না বিজেপি। মহারাষ্ট্রের মন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা গিরিশ মহাজন বলেছেন, নতুন নতুন অভিযোগ তোলা আর মিথ্যাচার করা সঞ্জয় রাউথের অভ্যাস। তাঁর এই অভিযোগটিও সর্বৈব মিথ্যা।

 

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

কর্মজীবন, অর্থভাগ্য, স্বাস্থ্য ও সম্পর্ক—সব দিকেই গ্রহ-নক্ষত্র দিচ্ছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। চলুন, একটু ভিন্ন ঢঙে দেখে নেওয়া যাক আজকের...

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...