Monday, June 8, 2026

শনিবারই অযোধ্যা মামলার রায় ঘোষণা

Date:

Share post:

অযোধ্যা জমি সংক্রান্ত মামলার রায় ঘোষণা শনিবারই। এমনটাই সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে।

পিটিআই সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ রায় ঘোষণা করবে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চে। বেঞ্চের বাকি সদস্যরা হলেন বিচারপতি এসএ বোবদে, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এস আব্দুল নাজির। নির্মোহী আখড়া, সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড এবং উত্তরপ্রদেশ ও রামলালা বিরাজমান অর্থাৎ মামলার সঙ্গে যুক্ত তিন পক্ষকে  কোর্টে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার, এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় শীর্ষ আদালত। মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ অবসর নেওয়ার আগেই এই মামলার রায় ঘোষণা করা হবে বলে জানা গিয়েছিল।
কয়েকদিন ধরেই উত্তরপ্রদেশে পুলিশি তৎপরতা নজরে পড়ছিল। এমনকী আধাসেনা পৌঁছে গিয়েছে সে রাজ্যে। উত্তরপ্রদেশের পাশাপাশি, মামলার রায় নিয়ে সতর্ক মহারাষ্ট্র। মুম্বই সহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায় 144 ধারা জারি করা হয়েছে।এই পরিস্থিতিতে কয়েকদিনের মধ্যেই রায় ঘোষণা হবে বলে মনে করছিল বিশেষজ্ঞ মহল। সংবাদ সংস্থা সূত্রে খবর, শনিবার মামলার রায় ঘোষণা করছে শীর্ষ আদালত।

Related articles

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...