Saturday, June 20, 2026

আমন্ত্রণ পত্রে নেই সাংসদের নাম, কোচবিহার রাসমেলায় তুঙ্গে রাজনৈতিক তরজা

Date:

Share post:

২০৭তম কোচবিহার রাস উৎসব ও তাকে কেন্দ্র করে প্রসিদ্ধ রাস মেলার উদ্বোধন হতে চলেছে আজ সোমবার বিকালে সাড়ে পাঁচটায়। এই মেলা পরিচালনার দায়িত্বে থাকে কোচবিহার পুরসভা। ঐতিহ্যবাহী এই মেলার উদ্বোধনে তাই এবারও সম্মানীয় অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে পুরসভার পক্ষ থেকে। আর এখানেই বিপত্তি। আমন্ত্রণ পত্রে নেই সাংসদের নাম, যা নিয়ে কোচবিহারের রাসমেলায় তুঙ্গে রাজনৈতিক তরজা।

আয়োজকদের পক্ষ থেকে যে আমন্ত্রণ পত্র ছাপানো হয়েছে, সেখানে রাজ্যের মন্ত্রী গৌতম দেব থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঘোষ, বামফ্রন্টের কোচবিহারের একমাত্র বিধায়ক নগেন্দ্রনাথ রায়কেও জানানো হয়েছে আমন্ত্রণ। কিন্তু সেই তালিকায় নেই কোচবিহারের একমাত্র সাংসদ নিশীথ প্রামানিকের।

যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতর। বিজেপির পক্ষ থেকে প্রশ্ন উঠছে, তবে কি রাস উৎসবেও দলতন্ত্র কাজ করছে? ইতিমধ্যেই জেলা বিজেপির তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। গেরুয়া শিবিরের বক্তব্য, সাংসদকে বঞ্চিত করে সরকারি মেলা, এ এক বিরাট বড় অপমান।

মেলা কর্তৃপক্ষ অবশ্য বলছেন, সাংসদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তাঁকে পাওয়া যায়নি। কোচবিহারের পৌর প্রধান ভূষণ সিং এই বিষয়ে মন্তব্য করে বলেন, “সকলের সঙ্গে আলোচনা করেই কার্ড ছাপানো হয়েছে। সাংসদ নিশীথ প্রামানিকের নাম না রাখার সিদ্ধান্ত শুধুমাত্র পৌরসভার নয়।”

এই প্রসঙ্গে কোচবিহারের বিজেপি সংসদ নিশীথ প্রামানিকের
প্রতিক্রিয়া, “কোচবিহার রাসমেলার উদ্বোধনে আমন্ত্রণ জানানো না জানানো সম্পূর্ণ কর্তৃপক্ষের ব্যাপার, কিন্তু আমি রাসমেলায় অবশ্যই যাবো। রাসচক্র ঘোরাবো। কেউ বাধা দিতে পারবে না।”

আরও পড়ুন-মসজিদ যদি বেআইনি হয়, তাহলে আদবানির বিরুদ্ধে আজও মামলা কেন? প্রশ্ন ওয়াইসি’র

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...