Saturday, June 20, 2026

মসজিদ যদি বেআইনি হয়, তাহলে আদবানির বিরুদ্ধে আজও মামলা কেন? প্রশ্ন ওয়াইসি’র

Date:

Share post:

অযোধ্যা-রায় নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করেছেন AIMIM-প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। সুপ্রিম কোর্টের অযোধ্যা-রায় নিয়ে এ বার গুরুতর প্রশ্ন তুললেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। ওয়াইসি-র প্রশ্ন, “আদালত কার্যত বলেছে বাবরি মসজিদ অবৈধ। যদি তাই হয় তা হলে, অবৈধ ধাঁচা ভাঙ্গার জন্য আদবানির বিরুদ্ধে এখনও মামলা চলছে কেন?”ওয়াইসি’র তোপ বিজেপির পাশাপাশি ওই দলের প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানিও।

অযোধ্যা মামলার রায় ঘোষণার পর রবিবার ওয়াইসি হায়দরাবাদে একটি জনসভা করেন । সেখানে তিনি বলেন, “এটা একটা সাধারণ প্রশ্ন। মসজিদ অবৈধ হলে, তা ভাঙার দায়ে আদবানির বিরুদ্ধে মামলা চলছে কেন? আর মসজিদ বৈধ হলে তা মসজিদ- ধ্বংসকারীদের হাতে তুলে দেওয়া হল কোন যুক্তিতে? সে ক্ষেত্রে ওই জমির উপর তো আমাদেরই অধিকার!’’

আদালতের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ওয়াইসি বলেন, ‘‘আদালতের রায়ে সন্তুষ্ট নই আমরা। বাবরি মসজিদের উপর আইনি অধিকার রয়েছে আমার। মসজিদের জন্য লড়ছি আমি, ওই জমির জন্য নয়। কেউ আপনাদের বাড়ি ভেঙে দিলে আপনারা সালিশি সভায় গেলেন। উপযুক্ত পদক্ষেপের বদলে সেখানে ধ্বংসকারীর হাতেই আপনার বাড়িটি তুলে দেওয়া হল। আপনাকে বলা হল, অন্যত্র আর একটি বাড়ি পাবেন। তখন কেমন লাগবে বলুন তো?’’ ওয়াইসি’র স্পষ্ট কথা, “সে দিনের রায়ে রামমন্দির তৈরির দায়িত্ব কার্যত নরেন্দ্র মোদি সরকারের হাতেই তুলে দিয়েছে শীর্ষ আদালত।” তবে আইনজীবীদের একাংশের বক্তব্য, রামমন্দির আন্দোলনের নেতৃত্ব দিয়ে যারা বাবরি মসজিদ গুঁড়িয়ে দিয়েছিল, সেই বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ ও রাম জন্মভূমি ন্যাসের হাতেই জমি তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। মসজিদ তৈরির জন্য অন্যত্র 5 একর জমি দেওয়ার কথা বলা হয়েছে। এ নিয়েও আপত্তি তুলেছেন ওয়াইসি। তাঁর কথায়, ‘‘দয়া-দাক্ষিণ্য নয়, ন্যায্য বিচার চেয়েছিলাম আমরা। বিকল্প জমি দিয়ে আমাদের অপমান করা হচ্ছে। আমরা এ দেশের নাগরিক। নিজেদের অধিকারের জন্য আইনি লড়াই লড়ছি। আমাদের সঙ্গে ভিখারির মতো আচরণ করবেন না।’’ মসজিদের দাবিতে লড়াই চালিয়ে যেতে মুসলিমদের আহ্বান জানান ওয়াইসি।

আরও পড়ুন-ছাত্র-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র জেএনইউ

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...