Sunday, April 12, 2026

বাংলা শ্রমিকদের সুরক্ষা দিতে অন্য রাজ্যের সঙ্গে মউ করবে রাজ্য

Date:

Share post:

ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাংলার শ্রমিকদের জন্য রক্ষাকবচ তৈরি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার শ্রমিকদের সুরক্ষার জন্য কেরল, মহারাষ্ট্র, পাঞ্জাবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে পশ্চিমবঙ্গ। প্রত্যেক বছরই পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ, দুই ২৪পরগণা, দুই মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শ্রমিকরা নির্মাণ কাজ, কৃষি, বাগানের কাজ, হাতের কাজ, গয়না তৈরির কাজের জন্য ভিন রাজ্যে শ্রমিকরা যান। রাজ্যসমূহ মন্ত্রী জানান এই চুক্তির বিষয়টি একেবারেই প্রাথমিক স্তর কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি শ্রমিকদের সুরক্ষা নিরাপদে রাখার জন্য আমরা রাজ্যগুলির সঙ্গেও সাক্ষাৎ করব তিনি বলেন ওড়িশা কর্ণাটক এবং কেরলে কেরল একে অপরের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর করেছে তাদের শ্রমিকদের নিরাপদে রাখার জন্য এই ধরনের চুক্তি হলে সমস্যা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে সুবিধা হবে এটা খুবই ভাল পদক্ষেপ হবে। নিয়ম অনুসারে ঠিকাদাররা যে জেলা থেকে শ্রমিকদের অন্য রাজ্যে পাঠানো হচ্ছে, সেই জেলা প্রশাসনকে জানাতে হবে কত শ্রমিকদের পাঠানো হচ্ছে। শ্রমিকদের পরিচয় পত্র জমা দিতে হবে পঞ্চায়েত, লেবার কমিশন, জেলাশাসকের দফতরে।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...