Saturday, June 20, 2026

মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত কোচবিহার

Date:

Share post:

কোচবিহারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়ের আমন্ত্রণে কোচবিহার রাসমেলা পরিদর্শনে করবেন তিনি। সাজো সাজো রব কোচবিহার জুড়ে। সুরক্ষার চাদরে মুড়ে ফেলা হয়েছে মদনমোহন বাড়ি চত্বর। কুড়িটি সিসি ক্যামেরার পাশাপাশি ড্রোনের মাধ্যমে ও নজরদারি চালানো হচ্ছে।

রাসমেলা পরিদর্শনের পাশাপাশি কোচবিহারে কর্মিসভায় যোগদান করবেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূল নেতৃত্বের দাবি, 2013-র পরে কোচবিহারে দলীয় কর্মী সভায় সরাসরি যোগদান করতে দেখা যায়নি তাঁকে।

2018 পঞ্চায়েত নির্বাচনে লাগাতার অভিযোগ উঠেছিল শাসকদলের লাগামছাড়া সন্ত্রাস ও বুথ জাম, ছাপ্পা ভোটের। এমনকী, তৃণমূল কংগ্রেস কর্মীরাও তাদের নিজেদের ভোট দিতে পারেনি বলে অভিযোগ। লোকসভা নির্বাচনে কোচবিহারে শাসকদলের প্রার্থী জয়লাভ করেননি। এই পরিস্থিতিতে হাল ধরতে পথে নামেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো। শুধু মন্ত্রিসভায় রদবদল নয়, কোচবিহারের ক্ষেত্রে ব্লক কমিটি ও বুথ কমিটিও ভেঙে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে শুরু হয়েছিল দিদিকে বল কর্মসূচি।

সূত্রের খবর, সোমবার দুপুর তিনটের সময় মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে কোচবিহারে যাবেন। প্রথমে কর্মিসভা, তারপরে মদনমোহন বাড়িতে পুজো দেবেন তিনি। সবশেষে রাসমেলা ঘুরে রাতে কোচবিহার সার্কিট হাউসে থাকবেন। মঙ্গলবার সকালে তিনি কোচবিহার সংলগ্ন বাণেশ্বর শিব মন্দিরে পুজো দিতে যেতে পারেন। তারপর এই উড়ে যাবেন মালদার উদ্দেশ্যে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...